| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল নওজোয়ান
মহসিন কবির
ওঠ,হে দুর্বার তরুন দেখ?
অন্তরীক্ষে তার উদয় হল সবিতা-ভানু।
অনেক দেরী করেছ,ওঠ!
দেখছনা, নন্দনহীন মাতার আখির নীর!
দেখছনা,ঐ মুক্ত আকাশ
আজ পূর্ণ দ্বন্দ্ব বিবাদে?
সামনে আগাও মরনাস্র নিয়ে
শেষ করে দাও দুর্নীতির কলেবর।
দেখছনা,ভাই হারা বোনের হাহাকার
কীভাবে মাটিতে লুটায়ে পড়ে,
হে উদ্যমী বীর,তোমরা কী পারবে না
এক ভাইয়ের বদলে হাজার ভাই গড়তে?
মহাযাত্রাকে তুচ্ছ কর,
আর কত সইবে বাংলার হাহাকার,
সমর সাজের নাইরে সময়
চল মুক্ত করতে বাংলার মাটি।
তমিস্র নিশিতে চলতে হবে দুর্গম পথ
জয়কে সামনে রাখতেই হবে;
পতন চাই ঐ মাটির দুশমনের ,
ভাবতে হবে জয় হবে কবে?
হাতিয়ার হাতে অশ্ব চড়ে
চলো হে নোওজয়ানের দল,
শেষ করে দাও তাদের
দেখিয়ে দাও গহীন অতল।
এগুতে হবে সম্মুখ পানে
সাথে নিয়ে দৃঢ় মনোবল
বাতাসে আজ নাইরে শান্তি
আছে শুধু কোলাহল।
চল না একটু আগাই
বাংলার সব আছে প্রস্তুত
সাহায্য তোমাদের করতে
যখন বাংলা হবে দেববাস।
শুনছ না,বাংলার আকাশ আজ
হথাত করে মেঘের গর্জন
গর্জন সেতো নয় যুদ্ধের প্রারম্ভিকা
-বিজয়ের পূর্বাভাস।
লাড়ূক সৈনিকের পদচারনায়
যখন বাংলা হবে মুক্ত
শোষন নিপীড়ন সব হবে অবসান
মহাকালে হবে তোমরা যুক্ত।।
©somewhere in net ltd.