| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদে বাসের টিকিটের দাম কমিয়ে রাখতে অথবা টিকিটের দাম না বাড়াতে মালিকদের অনুরোধ করেছেন মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এর কারণ হচ্ছে প্রতি বছরের মত এবারো টিকিটের দাম বাড়াতে চাইছিল বাস মালিক, শ্রমিক, তথা সিন্ডিকেট, যা মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর হস্থক্ষেপে সম্ভব হয়নি । ফলে এবার বাস টার্মিনাল সমূহ থেকে খবর পাওয়া যাচ্ছে ঘরমুখো যাত্রীরা সহজেই যার যার মতো করেই নির্ধারিত নিয়মেই নিজ নিজ লক্ষস্থলে প্রতিবারের মতো যাচ্ছে এবং এবার বাসের টিকিটে ও ট্রেন এর টিকেট নিয়ে কোন ধরনের সমস্যাই হয়নি এবং বাড়তি ভাড়া আদায় করার কোন সুযোগই পাচ্ছে না। এবার মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই বাস টার্মিনাল সমূহ পাহারা দিয়ে বেড়াচ্ছে । ফলে সর্বস্তরের মানুষের মধ্যে ঈদের বাড়তি পাওনা হয়ে গেল । পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরাও জানান এবার সরকার-নির্ধারিত মূল্যেই টিকিট বিক্রি করা হচ্ছে । তাছাড়া দেশের ৩৩টি জেলায় যেতে গাবতলী বাস টার্মিনালের প্রবেশদ্বারগুলোতে বড় বড় ব্যানার ঝুলিয়ে ঈদ মোবারক জানাচ্ছে এবং যাত্রিদের সুবিধাদির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । গাবতলী বাস টার্মিনাল সহ সব বাস টার্মিনাল সমূহে পরিদর্শন করচ্ছেন সংশ্লিষ্ট পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও অন্যান্য কর্মকর্তারা এবং তারাও স্বীকার করেছেন টিকিটের মূল্য বেশি রাখার কোনো অভিযোগ তাঁদের কাছে আসেনি। টার্মিনালের সার্বিক নিরাপত্তার দিকেই তাঁরা জোর দিচ্ছেন। সবকিছু নিয়ে এবার ঈদ মহা-উৎসবে উৎযাপনের প্রস্ততি নিচ্ছে বাঙালী জাতী, যা সম্ভব হচ্ছে সরকারের অক্লান্ত পরিশ্রম এবং পরিকল্পনার কারনে । তবে ঈদ শেষে বাড়ি থেকে ফিরার পথে কি হবে, তা নিয়ে চিন্তায় আছে জনগণ এবং সরকার । কারণ ইতিমধ্যেই জমাত হরতাল ডেকেছে ঈদের ছুটি যে দিন শেষ হচ্ছে, সে দিন থেকেই, যা এর আগে কোন দিনই বাংলাদেশে ঘটেনি ।
ইতিমধ্যেই রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে জমাতের করা আবেদন চেম্বার বিচারপতি খারিজ করে দিয়েছেন । রায়ে নির্বাচন কমিশন জামায়াতকে যে নিবন্ধন দিয়েছে, তা অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত। এর কোনো আইনগত ভিত্তি নেই। এই হাইকোর্টের দেওয়া রায় প্রত্যাখ্যান করে ঈদের পর ১২ ও ১৩ আগস্ট সারা দেশে ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল প্রায় বিএনপিও পরোক্ষ ভাবে জমাতের এই হরতালের সমর্থন দিয়েছে । এখন প্রশ্ন হচ্ছে ঈদের মতো একটা মহা-উৎসবে শেষে বাড়ি ফেরার সময় যারা হরতালের মতো কর্মসূচী দিতে পারে বা সমর্থন দেয় – তাদের ক্ষমতায় যাওয়ার এই নেশা জাতীর জন্য বা বাংলাদেশের আর্থ-সামাজিক ও ইনফ্রাস্ত্রুয়াচ্রের ডেভেলপমেন্ট এর জন্য কতটুকু নিরাপদ, তা সর্বস্তরের জনগণকে বুঝতে হবে এবং আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে দেশ। অতএব সব সিদ্ধান্তই দেশের জন্য এবং সুন্দর ও সুখী সম্রদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
কলম বক্তা বলেছেন: আমার লিখা সমূহ সবার পড়ার জন্য প্রকাশ করতে চাই। আমি বিশেষ একটা মতাদর্শে বিশ্বাসী এবং সেই মতা দর্শনের সপক্ষে লিখতে চাই। সবাই পড়ুক । সেজন্য প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি । মার্জিত ভাবে অন্য ব্লগেরদের লিখার উপর মতামত দিতে চাই । তাছাড়া আমি চাই যে কেউ আমার লিখার সমালোচনা করুক বা মতামত প্রকাশ করুক । আমি এও অনুরধ করতে চাই যে, আমার লিখা সমূহ পর্যালোচনা করে ওপেন করা হউক এবং আমার ব্লগ সবার জন্য পড়ার সুযোগ চাই । আপনাদের নোটিশে ৭ দিন পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও, আজকে ১৫ দিন পার হয়ে গেল । অথচ ওপেন করা হল না – আমার ব্লগটা । তাই অনুরধ রইল ওপেন করে দেওয়ার জন্য । ধন্যবাদ ।