নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের ডিজিটাল প্রচার এবং জনমতঃ

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৫

ক্ষমতাসীন আওয়ামী লীগ গত চার বছর শাসন আমলের অর্জিত উন্নয়ন মুল্লুক কার্যাবলী বা প্রধান প্রধান প্রোজেক্ট সমূহ বা কাজ সমূহ আংশিক ভাবে, ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে ঢাকা শহরে প্রচার করার বিশেষ ব্যবস্থা করেছে । যা প্রশংসার দাবী রাখে। আবার সমালোচনাও শুরু হয়েছে বিভিন্ন অবস্থান থেকে । এর মধ্যে বেশী সমালোচনা হচ্ছে বিলবোর্ড ব্যবসায়ী গ্রুপ থেকে। তারা কোটি টাকার বিলবোর্ড ছিনতাই হয়েছে বলে অভিযোগ করছে । আবার হঠাত্ করে বেদখল হয়ে যাওয়ায় তাঁদের ভাড়া নেওয়া বিলবোর্ডগুলো ব্যবসায়ীক লোকসান হতে পারে বলে মনে করছেন। এমনকি তাঁরা ‘হূত সম্পদ’ ফিরে পাবেন কিনা তা নিয়েই চিন্তায় আছেন । তাঁরা বুঝতে পারতেছেন না যে, সরকারের সাথে নাকি আওয়ামী লীগের ‘ওপরের মহলে’ যোগাযোগ করবেন। ক্ষমতাসীন দল হিসাবে একাজ কতটুকু যুক্তিযুক্ত হয়েছে তা দলটির উচ্চপর্যায়ে চিন্তা করা দরকার । সামনে নির্বাচন, তাই এ অবস্থায় প্রতিটি কাজ হওয়া উচিৎ সমালোচনার ঊর্ধ্বে । ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে প্রচার করানোটা অবশ্যয় প্রশংসার পাওয়ার মতো, কিন্তু বিলবোর্ডগুলি যতাযত ভাবে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তাদের বা ব্যবসায়ীদের সাথে আলাপ-আলচনা মাধ্যমে নেওয়া হয়নি । এটা নীতিগত ভাবে ঠিক হয়নি । তাই নিম্ন প্রস্তাব সমূহ বিবেচনা করা যেতে পারেঃ

১। আওয়ামী লীগের উচিৎ এক সপ্তাহের মধ্যে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তাদের বা ব্যবসায়ীদের অথবা বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাথে আলাপ-আলচনা মাধ্যমে যে কয়দিন এই বিল বোর্ড সমূহ ব্যবহার হয়েছে এবং আরও যে কয়দিন ব্যবহার হবে তার জন্য তাঁদের নির্ধারিত মূল্য এর সাথে সঙ্গতি রেখে বিল পরিশোধ করা ।

২। বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তারাদের হিসাব মতে ব্যবহরিত বিলবোর্ড সমূহের মাসিক বিল আনুমানিক এক কোটি ২৫ লাখ টাকা । অতএব আওয়ামী লীগের উচিৎ বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তাদের বা ব্যবসায়ীদের অথবা বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাথে আলাপ-আলচনা মাধ্যমে আর্থিক লেন-দেনের সমনয় বা আগাম বিল পরিশোধ মাধ্যমে উক্ত বিল বোর্ড সমূহ ব্যবহার বা প্রচার করা উচিৎ ।

৩। বর্তমানে টেকনোলজি অনেক এডভান্স । তাই যুগের সাথে তাল দিয়ে রাজনীতিক দল সমূহের এগিয়ে যাওয়া উচিৎ । তাই প্রতিটি রাজনীতিক দলকে তাদের কর্মসূচী বা ভবিষ্যৎ পরিকল্পনা প্রচারের জন্য বা জনগণের সামনে সহজ ভাবে তুলে ধরার জন্য নির্বাচন কমিশনের বা সরকারের বা উভয়ের পক্ষ থেকে স্থায়ীভাবে এবং সরকারী ট্যাক্স প্রদানের অনুমতি সাপেক্ষে, কম্পিউটরইজেড ডিজিটাল এলসিডি অথবা এলইডি মভিং ডিসপ্লে ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে । তবে এক্ষেত্রে একটা বিশেষ নীতিমালা থাকা প্রয়োজন, যেখানে প্রতিপক্ষের সমালোচনার চেয়ে নিজেদের কর্মসূচী বা পরিকল্পনাই বেশী প্রচার করতে হবে । তাতে জনগণেরও বুঝতে সুবিধা হবে কোন রাজনীতিক দল বা জোট দেশ বা জনগণকে নিয়ে কি কর্মসূচী বা পরিকল্পনা নিচ্ছে । যার উপর ভিত্তি করে এবং প্রকাশ্যে তুলনামুলুক বিচার-বিশ্লেষণ করেই জনগণ তাদের উন্নতি ও ভবিষ্যতের কথা চিন্তা করেই পছন্দের প্রার্থী বা দল বা জোটকে ভোটাদিকার প্রয়োগ করবে ।

৪। এমুহূর্তে প্রচার মাধ্যম ও মিডিয়া (পত্রিকা ও টি ভি) রাতের আঁধারে ঢাকা শহরে আওয়ামী লীগের ডিজিটাল বিলবোর্ডের স্থাপন ও পদ্ধতির মাধ্যমে প্রচার করার বিশেষ ব্যবস্থাকে সমালোচনায় ও অপপ্রচারে নেমে গেছে । জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং ডিজিটাল বিলবোর্ডে প্রচারের জন্য যে সব বিষয় প্রচার করা হচ্ছে, তার মূল্যায়ন বা যাচাই-বাচাই করার চেয়ে প্রচার মাধ্যম ও মিডিয়ার সমালোচনা ও অপপ্রচারের দিকে মনোযোগ বেশী দিচ্ছে । অতএব আওয়ামী লীগের উচিৎ বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তাদের বা ব্যবসায়ীদের অথবা বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাথে আলচনা সাপেক্ষে বিল বোর্ড সমূহ ব্যবহারের অনুমতি ও মূল্য প্রদানের বিষয়ে নিশ্চপ্তি করা অতিব প্রয়োজন ।

৫। রাতের আঁধারে ঢাকা শহরে আওয়ামী লীগের ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে উন্নয়নের প্রচার করার বিশেষ ব্যবস্থাকে দেখে আবারও মনে হল আওয়ামী লীগের প্রচারনা ও প্রকাশনা উপ-পরিষদের বাস্তব অবস্থা ও জনগণের মনের ও চোখের ভাষা বুঝার যোগ্যতার যথেষ্ট অভাব আছে । প্রচারের বিষয় বস্তু নিয়ে কোন প্রশ্ন নেই। সেখানে সবই ঠিক আছে । কিন্তু কাজের কোয়ালিটি এবং বিলবোর্ড ব্যবহারের পদ্ধতিটা জনগণ কোন ভাবেই সহজ ভাবে নিচ্ছে না। অতএব বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তাদের বা ব্যবসায়ীদের অথবা বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাথে আলচনা সাপেক্ষে সমস্যার সমাধান চাই ।

এই বিষয়ে আরও কিছু তথ্য পরবর্তীতে সংযুক্ত করবো ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

কলম বক্তা বলেছেন: আমার লিখা সমূহ সবার পড়ার জন্য প্রকাশ করতে চাই। আমি বিশেষ একটা মতাদর্শে বিশ্বাসী এবং সেই মতা দর্শনের সপক্ষে লিখতে চাই। সবাই পড়ুক । সেজন্য প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি । মার্জিত ভাবে অন্য ব্লগেরদের লিখার উপর মতামত দিতে চাই । তাছাড়া আমি চাই যে কেউ আমার লিখার সমালোচনা করুক বা মতামত প্রকাশ করুক । আমি এও অনুরধ করতে চাই যে, আমার লিখা সমূহ পর্যালোচনা করে ওপেন করা হউক এবং আমার ব্লগ সবার জন্য পড়ার সুযোগ চাই । আপনাদের নোটিশে ৭ দিন পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও, আজকে ১৫ দিন পার হয়ে গেল । অথচ ওপেন করা হল না – আমার ব্লগটা । তাই অনুরধ রইল ওপেন করে দেওয়ার জন্য । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.