নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

গ্রামের ঈদ এবং গ্রাম্য রাজনীতিঃ

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৮

আজ পবিত্র ঈদ । পাঠক, বন্ধু-বান্ধব, পরিচিত সবাইকে ঈদ মোবারক জানাই । ঢাকা শহরের ঈদ । কোন রকম ঈদের মাঠে হাজির হওয়া এবং যতাযত অন্যান্যদের মতো লাইনে দাঁড়ানো, নামাজ আদায় এবং শেষে বাসায় ফিরে আসা। সর্বসাকুল্লে দশ-বার জন অতি-নিকট আত্মীয়ের সাথে সামনে সামনি ঈদের শুভেচ্ছা বিনিময় । তাও আবার বাসায় এসেছিল বলে । তারপরও আনন্দ পাচ্ছি এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ঈদ উৎযাপন করছি ।

সবাই যেমন নাড়ীর টানে মা, বাবা, ভাইবোন সহ অন্যান্য আত্মীয় সজন এবং নিজ এলাকার গ্রাম ও পাড়া-পড়ছি দের সাথে ঈদ উৎযাপন করতে জন্মভূমি বা গ্রামে যেতে চায়, ঠিক আমিও চেয়েছিলাম । কিন্তু ১৩ ও ১৪ই আগস্ট জমায়েত ইসলামের হরতালের কারনে সাহস করলাম না। কারন হল ঈদের পর তাড়াতাড়ি অফিস শুরু হচ্ছে বলেই সাহসটা করতে পারলাম না। একারনে ইতিমধ্যেই মোবাইলে সবার কাছে যেতে না পারার কারন বুঝিয়ে বলেছি ।

গ্রামের লোকদের সাথে মনের ভাবের মজাটাই আলাদা, যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। গ্রামের লোকেরাও খুবই উপভোগ করে এবং দলে দলে দেখা করতে আসে এবং দেশের বিষয়ে বিশেষ করে রাজনীতিক ঘটনাবলী নিয়ে তারা খুবই মজা করেই বিশ্লেষণ করে । গ্রামের লোকেরা রাজনীতিক বিষয়াবলীর উপর ভালই ধারনা রাখে । কোন দল কাকে মনোনয়ন দিতে পারে এবং সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফল কেমন হতে পারে। আবার কোন দল মনোনয়ন পরিবর্তন করে দিলে ফলাফল কোন দিকে যেতে পারে ইত্যাদি ইত্যাদি এত সুন্দর করে বলে, মনে হবে যেন ক্লাশে ইতিহাসের লিকচার দিচ্ছে।

আবার গ্রামে খরচও আছে অনেক। আমি যদি গ্রামে যাই কমকরে হলেও চার/পাঁচটা ইউনিয়ন থেকে দুই থেকে আড়াই হাজার লোক একক ভাবে অথবা ভিন্ন ভিন্ন গ্রুপ করে শুধু মাত্র দেখা করতে এবং রাজনীতিক ঘটনাবলী নিয়ে গল্প বা আড্ডা দিতে আসে । এই আড্ডাটা আমি খুবই মজা করে উপভোগ করি। গ্রামের লোকেরা যে কতটা রাজনীতিক ঘটনাবলী বা স্থানীয় পরিস্থিতির উপর ধারণা রাখে, তা গ্রামের লোকেদের সাথে আড্ডা না দিলে কোন ভাবেই বুঝা যাবে না। তাইতো ঢাকা থেকে লোক বা কেন্দ্রীয় নেতা পাঠিয়ে আসল রিপোর্ট পাওয়া যাবে না, যে কাকে মনোনয়ন দিলে এবং কি পরিস্থিতিতে দিলে জিততে পারে। এই কারনে অনন্ত আমাদের আসন সহ চার/পাঁচ আসনে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে জিততে পারেনি । এবারও মনোনয়ন সঠিক ব্যক্তিকে না দিতে পারলে জিতবে না।

আজ আর ভাল লাগতেছে না। তাই পরে আবার অন্য বিষয়ে হাজির হবো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

কলম বক্তা বলেছেন: বলগটা সবার চালু করলে ভাল হটো।

২| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

কলম বক্তা বলেছেন: আমার লিখা সমূহ সবার পড়ার জন্য প্রকাশ করতে চাই। আমি বিশেষ একটা মতাদর্শে বিশ্বাসী এবং সেই মতা দর্শনের সপক্ষে লিখতে চাই। সবাই পড়ুক । সেজন্য প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি । মার্জিত ভাবে অন্য ব্লগেরদের লিখার উপর মতামত দিতে চাই । তাছাড়া আমি চাই যে কেউ আমার লিখার সমালোচনা করুক বা মতামত প্রকাশ করুক । আমি এও অনুরধ করতে চাই যে, আমার লিখা সমূহ পর্যালোচনা করে ওপেন করা হউক এবং আমার ব্লগ সবার জন্য পড়ার সুযোগ চাই । আপনাদের নোটিশে ৭ দিন পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও, আজকে ১৫ দিন পার হয়ে গেল । অথচ ওপেন করা হল না – আমার ব্লগটা । তাই অনুরধ রইল ওপেন করে দেওয়ার জন্য । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.