| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবাধিকার সংগঠন “অধিকার” নিরাপত্তা বাহিনী ৬ই মের হেফাজাতুল ইসলামের সমাবেশ রাত ২ টায় পণ্ড করার সময় গণহত্যা হয়েছিল বলে দাবী করে এবং এই সংবাদ পত্রিকায় প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারনেটেরও প্রকাশ করে । ফলে সরকার “অধিকার”কে তদন্ত করে যারা হত্যা বা নিখোঁজ হয়েছে, তাদের নাম, ঠিকানা সহ সঠিকভাবে প্রকাশ করার জন্য আহবান করেছিল । অন্যথায় “অধিকারের” বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করার বা আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল । আমরা যতদুর যানি “অধিকার” আজ পর্যন্ত পত্রিকায় বা টি ভি তে যারা হত্যা বা নিখোঁজ হয়েছে, তাদের নাম, ঠিকানা প্রকাশ করতে পারেনি । আমার ধারনা খুব সম্ভবত এই কারনে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে “অধিকারের” শীর্ষস্থানীয় কর্মকর্তা (সেক্রেটারি) আদিলুর রহমান খান ওরফে শুভ্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই কারনে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানান, আদিলুর রহমানের নামে গুলশান থানায় মামলা ছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। যারা মতামত দিচ্ছেন অথবা মানবাধিকার সংগঠন “অধিকার” এর সমর্থক অথবা সব পত্রিকাকে বিশেষ ভাবে অনুরধ করবো, যদি মানবাধিকার সংগঠন “অধিকারের” মাধ্যমে প্রকাশিত এজাতীয় কোন “যারা হত্যা বা নিখোঁজ হয়েছে”, তাদের নাম, ঠিকানা ইত্যাদি থেকে থাকে তা প্রকাশ করার জন্য । অন্যথায় অবশ্যয় “অধিকারের” শীর্ষস্থানীয় কর্মকর্তা (সেক্রেটারি) আদিলুর রহমান খান ওরফে শুভ্রর বিরুদ্ধে যতাযত আইনানুক ব্যবস্থা নিতে হবে এবং একটু কঠিন ভাবে নিতে হবে। কারন ৬ই মের হেফাজাতুল ইসলামের সমাবেশ নিয়ে বেশী নোংরা রাজনীতি হয়ে গেছে এবং এখনো হচ্ছে, যা আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে । অতএব সত্যিটা জাতীর অবশ্যয় জানতে হবে ।
এখানে উল্লেখ থাকে যে “অধিকারের” শীর্ষস্থানীয় কর্মকর্তা (সেক্রেটারি) আদিলুর রহমান খান ওরফে শুভ্র একজন বিএনপি সরকারের সময়ের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সেই কারনে বিএনপি আদিলুর রহমান খানকে গ্রেফোরে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ।
©somewhere in net ltd.