| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী ৯ সেপ্টেম্বর ২০১৩, নরওয়ের সাধারণ নির্বাচন। এ নিয়ে দেশটিতে জোর প্রচারণা শুরু হয়েছে। তাই নরওয়ের প্রধানমন্ত্রী জিন স্টোলেনবার্গ ট্যাক্সিচালকের বেশ ধরে পুরো একটি বিকাল জনতার সঙ্গে মিশে গেলেন এবং এ নির্বাচনে জনগণের ভাবনা বুঝার জন্যই ছদ্মবেশে জনগণের সাথে মিশে যাওয়া । এবিষয়ে তার বক্তব্য হল, “জনগণ কী ভাবে তা জানা আমার খুব দরকার, সরাসরি তাদের ভাবনা জানার জন্য ট্যাক্সির চেয়ে ভালো কোনো জায়গা নেই।”
জুন মাসের এক বিকালে নরওয়ের রাজধানী অসলোর এক ট্যাক্সি চালকের ছদ্মবেশ নেন প্রধানমন্ত্রী স্টোলেনবার্গ এবং বুকে একটি ব্যাজ লাগিয়ে পুরোপুরি ট্যাক্সি চালকের বেশে কালো একটি মার্সিডিজ নিয়ে বেরিয়ে পড়েন। এবং ক্যাবটিতে গোপন একটি ক্যামেরা বসানো ছিল। এই ক্যামেরার সাহায্যে যাত্রীদের প্রতিক্রিয়া রেকর্ড করলেন এবং প্রচারণার এ পূর্ণ জোয়ারের মধ্যেই ভিডিওটি প্রকাশ করলেন ।
মজার বিষয় হল ট্যাক্সিতে ওঠা এক বয়স্ক নারী প্রধানমন্ত্রীকে চিনে ফেলেন। তিনি সুযোগ পেয়ে অফিসের ‘বস’দের বেশি বেতন নেয়ার বিষয়ে অভিযোগও করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা করার জন্য অনুরোধ জানান। নির্বাচনে হারলে তিনি ট্যাক্সি চালকের কাজ করবেন কি না- ট্যাবলয়েড ভার্দেনস গ্যাং এর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি মনে করি, ট্যাক্সি চালক না হয়ে আমি প্রধানমন্ত্রী হলেই এই দেশ ও নরওয়ের ট্যাক্সি যাত্রীরা বেশি সেবা পাবে।” খবর অনুযায়ী, যাত্রীদের কাছ থেকে কোনো ভাড়া নেননি চালকবেশী প্রধানমন্ত্রী। তবে সর্বশেষ নির্বাচনী জরিপে স্টোলেনবার্গের বামপন্থী জোট পরাজিত হবে বলেই ধারণা বা অভাস পাওয়া গেছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩
কলম বক্তা বলেছেন: আমার লিখা সমূহ সবার পড়ার জন্য প্রকাশ করতে চাই। আমি বিশেষ একটা মতাদর্শে বিশ্বাসী এবং সেই মতা দর্শনের সপক্ষে লিখতে চাই। সবাই পড়ুক । সেজন্য প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি । মার্জিত ভাবে অন্য ব্লগেরদের লিখার উপর মতামত দিতে চাই । তাছাড়া আমি চাই যে কেউ আমার লিখার সমালোচনা করুক বা মতামত প্রকাশ করুক । আমি এও অনুরধ করতে চাই যে, আমার লিখা সমূহ পর্যালোচনা করে ওপেন করা হউক এবং আমার ব্লগ সবার জন্য পড়ার সুযোগ চাই । আপনাদের নোটিশে ৭ দিন পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও, আজকে ১৫ দিন পার হয়ে গেল । অথচ ওপেন করা হল না – আমার ব্লগটা । তাই অনুরধ রইল ওপেন করে দেওয়ার জন্য । ধন্যবাদ ।