নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

সাহিত্যে নোবেল ঠগবাজি ও লোভই সাহিত্যিক ।

১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

জসিমউদ্দীন আহমেদ নামে এক ভণ্ড সাহিত্যিক সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার লোভে রাজধানীর সিদ্ধেশ্বরীর ‘দ্য জেনারেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে এক কোটি ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন । আশা ছিল ২০১২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাবেন। ‘দ্য জেনারেশন’ এ রকম একটি চিঠিও অবিনব কাদায় তাঁর হাতে পাঠিয়েছিল । নাম ঘোষণার পর জানতে পারেন, সব ভুয়া। পুরস্কারের লোভে এক কোটি ৫০ লাখ টাকা খাটিয়েছিলেন। এখন মনে করছেন, তিনি প্রতারণার শিকার। বাস্তবিক অর্থে জনাব জসিমউদ্দীন আহমেদ একজন পরমাণুবিজ্ঞানী । তবে পরমাণু সংক্রান্ত কোন গবেষণার বই বা রেকর্ড পাওয়া না গেলেও, তিনি বাংলা ও ইংরেজিতে তিনটিই কবিতার বই লিখেছেন বা প্রকাশ করেছেন । তাই তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার লোভে ‘দ্য জেনারেশন’ নামের একটি প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে ‘দ্য জেনারেশন’ নামের এনজিওটির প্রধান সানোয়ার হোসেন এক কোটি ৫০ লাখ টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন , তবে অপ্রকাশিত ব্যবসার জন্যই নাকি টাকা নিয়েছিলেন। এবং তিনি আরও জানিয়েছেন বিশ্ব ব্যক্তিত্ব নিয়ে গবেষণা করাই হচ্ছে তাঁদের কাজ ।

এখানে উল্লেখ করা দরকার যে জসিমউদ্দীন আহমেদ দীর্ঘকাল দেশের বাইরে ছিলেন। পরিচয়ের পর তাঁর বইয়ের প্রশংসা করেন দ্য জেনারেশনের লোকজন। অন্তত তিনজন নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি জসিমউদ্দীনের কবিতার প্রশংসা করেছেন—এমন কথা তাঁকে জানানো হয়। তাঁকেও নোবেল পুরস্কারের টোপ দেওয়া হয়। লোভে পড়ে জসিমউদ্দীন কিস্তিতে টাকা দিতে শুরু করেন।

এখন সরকারের উচিৎ পুরা ঘটনা তদন্ত সাপেক্ষে জসিমউদ্দীন এবং ‘দ্য জেনারেশন’ নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে ‘দ্য জেনারেশন’ রেজিস্ট্রেশান বাতিল কার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.