নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের বিলবোর্ডের মাধ্যমে তার উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ বাংলাদেশ ঃ

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০০

রাজনৈতিক দলগুলোকে, নির্বাচনের আগে ক্ষমতায় গেলে কি কি উন্নয়ন মুলুক কাজ সমূহের উপর গুরুত্ব দেবে তার উপর একটা নির্বাচনী মেনোপোস্ট বা নীতিমালা প্রকাশ করে থাকে । আওয়ামী লীগও গত নির্বাচনের আগে সেই রকম একটা নির্বাচনী মেনোপোস্ট বা নীতিমালা প্রকাশ করেছিল । এখন সরকারের সময় শেষের দিকে। ইতিমধ্যেই প্রতিটি রাজনীতিক দল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তাই বর্তমান সরকারি দল আওয়ামী লীগও প্রচারণার গুরুত্ব অনুভব করছে, এবং তাই জনগণকে তা জানানো বা মনে করিয়ে দেওয়া জরুরি একটি বিষয় বলে মনে করেছে । কারন বর্তমান বিশ্বে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে গণতন্ত্র শক্তিশালী এবং স্থায়ী রূপ নিয়েছে বা নিচ্ছে, সেখানেই রাজনৈতিক দলগুলো প্রচার-প্রচারণাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে । কারন রাজনৈতিক দলগুলোরই তো জনগণের ভোট দরকার, ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় ঠিকে থাকার জন্য । তাই আওয়ামী লীগ সরকারও বিলবোর্ডের মাধ্যমে তার উন্নয়ন কর্মকাণ্ড জনগণকে জানানোর একটা ব্যবস্থা নিয়েছি্‌, মাত্র ১০ দিনের জন্য। একাজটা অনেকটা পোস্টারের মত বা দেয়াললিখন ধরনের মতো হয়ে গেল । যা আগে করা হতো এবং বর্তমানে দেয়াললিখন উপর সরকারী বিধি নিষেধ আছে বলেই বিলবোর্ডের মাধ্যমে সরকার তার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা হল । এটা বাংলাদেশে প্রথম ঘটল, তাই সমালোচনাও একটু বেশী হল ।



প্রচার-প্রচারণার অনেক মাধ্যম বা টুলসের মধ্যে বিলবোর্ড একটি অন্যতম এবং এখানেই বিরুধী দল বিশেষ করে বিএনপি – জমাত সহ আওয়ামী লীগ বিরুধী কিছু পত্রিকা বা গণমাধ্যম রীতিমত যুদ্ধ যুদ্ধ ভাব নিয়েই অপপ্রচারে নেমে পড়েছে । প্রথমে এই ‘বিলবোর্ড দখল’ নিয়ে আলোচনা বা সমালোচনা অনেক করেছে ও করতেছে । কিন্তু সরকার ও বিলবোর্ডগুলোর ব্যবসার সংশ্লিষ্ট লোকজন ও প্রতিষ্ঠানের সাথে, পূর্ব থেকেই আলচনা সাপেক্ষে এবং যথাযথ ভাড়া পরিশোধ করে এগুলো নেওয়া বা ব্যবহার হওয়ার সংবাদ প্রকাশিত হল ।

তখনই নূতন করে প্রচার-প্রচারণার কৌশল পরিকল্পনার ও তা আদৌ কোনো ভাল ফল হল কিনা এ প্রশ্নই তুলতে চাচ্ছে । মজার বিষয় হল একটা বারই বিরুধী দল বিশেষ করে বিএনপি – জমাত সহ আওয়ামী লীগ বিরুধী কিছু পত্রিকা বা গণমাধ্যম কি কি প্রচার করা হল এবং সেখানে কোন অনিয়ম বা মিথ্যাচার করা হল কিনা তা কিন্তু বলেনি । তারা শুধু মাত্র বিলবোর্ডের মাধ্যমে সরকার তার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে সমালোচনায় মুকুর । পদ্ধতিটাই বড় কথা ? নাকি গত পাঁচ বছরে বাংলাদেশ কি পেল বা কতটুকু বিশ্বের সাথে তালদিয়ে এগিয়ে গেল, সেটাই বড় কথা । যারা উন্নয়নকে নেগেটিভ মানসিকতা থেকে দেখতে চাচ্ছে, তাদের শাসন আমলও আমরা দেখেছি । চোখ থাকতেও যে অন্ধ, তার চোখ তো খোলা যাবে না। তাই প্রথম কথা হল উন্নয়ন কি হল বা কতটুকু হল সেটাই সমালোচনা করুন । আর তাতেই ভাল কাজ হবে এবং দেশ এগিয়ে যাবে। কোন দল ক্ষমতায় সেটা তো বড় কথা নয়। আসল কথা হল বিলবোর্ডের মাধ্যমে সরকার যে তার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরল, তা সত্যি কিনা।





হ্যাঁ অনেকটা আকস্মিক ভাবেই এপ্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন প্রথমত, এসরকার আমলে যেসব উন্নয়নকাজ হয়েছে তা জনগণকে জানানো । দ্বিতীয়ত, সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে তা মনে করিয়ে দেওয়া বা আরও জানানো ।

সাম্প্রতিক সময়ে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে সরকারের পরাজয়ে, বিএনপি-জমাত এর নেতাদের আচার-আচরণ দেখে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলেই গিয়েছে । এত আগ্রীছিভ বা আক্রমান্তক আচরণ দেখে ২০০১ থেকে ২০০৬ সালের শাসন আমলের কথা মনে পড়ে । তাই জনগণের প্রতি উদাক্ত আহবান আওয়ামী লীগ সরকার বিলবোর্ডের মাধ্যমে যে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হল, তার সাথে ২০০১ -২০০৬ সালে যে উন্নয়ন হল তার তুলানামুলুক বিচার-বিশ্লেষণ করে সুচিন্তিত মতামত প্রকাশের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

সাথে আরও কয়েকটা বিষয় বিবেচন করার জন্য অনুরধ করবো, যেমন ২১শে আগস্টের বোমা হামলা, ১০ট্রাক অস্ত্র পাচার, ৬৪ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা, বোমা হামলায় বিচারক হত্যা, বাংলা ভাই নাটক এবং হত্যা, সারের জন্য চাষি হত্যা, জঙ্গি বানানো ও ব্যবহার, হাম্বা ব্যবসা বা চুরি, বিদেশে টাকা পাচার এবং প্রমান সহ ধরা পড়া ও সেই টাকা ফেরত আনা, পুরা জিয়া পরিবারের কালো টাকা সাদা করা - যা বিশ্বে রেকর্ড, এবং বিশেষ ভবনের আবির্ভাব হওয়া ও সরকারের উন্নয়নকে কন্ট্রোল করা ইত্যাদি ।



অন্য দিক দিয়ে বলতে চাই স্বাধীনতার ৪১ বছরের মধ্যে প্রথম ৩ বছর বাদ দিলে মাত্র ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বা আছে। বাকী ২৭ বছর এনতি-আওয়ামী লীগ ক্ষমতায় ছিল । জনগণকে অনুরধ করবো আওয়ামী লীগের ১০ বছরের উন্নয়নের সাথে এনতি-আওয়ামী লীগের ২৭ বছরের উন্নয়ন তুলনামুলুক বিশ্লেষণ করার জন্য । অতএব আওয়ামী লীগের কাছে ক্ষমতা্র মোহ বড় কথা নয় । উন্নয়নই আসল কথা । তাই আওয়ামী লীগের প্রচার-প্রচারণার কৌশল পরিকল্পনার মুল বিষয় হল উন্নয়ন সম্পর্কে জনগণকে সচেতন করা ও তুলনামুলুক বিচার বিশ্লেষণ করার সুযোগ দেওয়া । এক্ষেত্রে ফলাফল কি হবে তা জনগণই নির্ধারণ করবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

কলম বক্তা বলেছেন: আমার লিখা সমূহ সবার পড়ার জন্য প্রকাশ করতে চাই। আমি বিশেষ একটা মতাদর্শে বিশ্বাসী এবং সেই মতা দর্শনের সপক্ষে লিখতে চাই। সবাই পড়ুক । সেজন্য প্রকাশ করার জন্য বিশেষ ভাবে অনুরুধ করছি । মার্জিত ভাবে অন্য ব্লগেরদের লিখার উপর মতামত দিতে চাই । তাছাড়া আমি চাই যে কেউ আমার লিখার সমালোচনা করুক বা মতামত প্রকাশ করুক । আমি এও অনুরধ করতে চাই যে, আমার লিখা সমূহ পর্যালোচনা করে ওপেন করা হউক এবং আমার ব্লগ সবার জন্য পড়ার সুযোগ চাই । আপনাদের নোটিশে ৭ দিন পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও, আজকে ১৫ দিন পার হয়ে গেল । অথচ ওপেন করা হল না – আমার ব্লগটা । তাই অনুরধ রইল ওপেন করে দেওয়ার জন্য । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.