নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

অধিকারের সেই ৬১ নিহতের তালিকা

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪



অধিকারের সেই ৬১ নিহতের তালিকা:

হেফাজতে ইসলামের সমাবেশে গিয়ে ৬১ জন নিহত হয়েছে বলে দাবি করেছিল মানবাধিকার সংস্থা অধিকার । গোয়েন্দা সূত্রে জানা যায়, নিজস্ব কোনো অনুসন্ধানে নয়, হেফাজতসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করে অধিকার।

নিহত ৬১ জনের তালিকা অধিকারের কাছে রয়েছে বলে দাবি করা হলেও তালিকাটি তারা প্রকাশ করেনি। তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে ওই তালিকা চাইলেও অধিকার তা দেয়নি। তবে অধিকার জানায়, দেশি-বিদেশি কয়েকটি মানবাধিকার সংগঠনকে তারা তালিকাটি দিয়েছে। কিন্তু ওই সব সংগঠনও তালিকা প্রকাশ করেনি। অবশেষে অধিকার কার্যালয় থেকে জব্দ করা আলামত ঘেঁটে গোয়েন্দা পুলিশ ৬১ জনের তালিকা উদ্ঘাটন করেছে। বহুল আলোচিত সেই তালিকার কপি পেয়েছে কালের কণ্ঠ। এখন তালিকাটির যথার্থতা যাচাই করছেন তদন্তকারীরা।



তালিখা টি সংযুক্ত করা হল । সবার প্রতি অনুরধ রইল নিজ নিজ এলাকায় (যদি থাকে) তালিখা অনুযায়ী অনুসন্ধান করে সরকার, ও দেশবাসীকে অবহিত করার জন্য এবং অধিকারের রিপোর্ট এর সত্যি টা দেশবাসীকে জানানোর জন্য । সামনে নির্বাচন । একারণে এটা খুবই দরকার দেশবাসীকে অবহিত করানো । কারন জনগণকে মিথ্যার মধ্যে রেখেই জাতীয় নির্বাচন হলে জনগণ প্রতারিত হওয়ার সম্ভবনা থেকে যাবে, যা জাতীর জন্য কোন ভাবেই কাম্য হতে পারে না।



Click This Link

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.