নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

সরকারের নজর এখন বড় বিদ্যুত প্রকল্প

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯



বর্তমান আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হচ্ছে বিদ্যুত খাতের বড় প্রকল্পগুলোর চালু করণ এবং প্রায় ৯০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং আরও বিদ্যুত খাতের বড় প্রকল্পগুলোর দিকে বিশেষ নজর দেওয়া । প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বড় প্রকল্পগুলোর তত্ত্বাবধান করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে বড় প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে বিদ্যুত বিভাগ।

গ্যাসভিত্তিক বড় বিদ্যুত কেন্দ্রের পাশাপাশি এখন কয়লায় বড় প্রকল্প নির্মাণের দিকে ঝুঁকছে বিদ্যুত বিভাগ। দেশীয় কয়লা তোলা সম্ভব না হলেও আমদানি করা কয়লা দিয়ে এসব প্রকল্প চালানো হবে। রামপাল ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র অনেকখানি অগ্রসর হয়েছে। সরকার চাইছে এ প্রকল্পের পাশাপাশি চট্টগ্রাম অথবা কক্সবাজার এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদনের একটি হাব প্রতিষ্ঠা করতে। এ ছাড়া সরকারী পরিকল্পনায় ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এবং আইপিপিভিত্তিক বিদ্যুত প্রকল্প রয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিদ্যুত আমদানি, দেশে পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন সরকারের গুরুত্বপূর্ণ দুই অর্জন।



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.