নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

পুলিশের তালিকা তাদের নয়: অধিকার / প্রথম আলো।

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

মানবাধিকার সংস্থা ‘অধিকারের বিভিন্ন সংবাদ পত্রিকায় হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতদের তালিকা প্রকাশিত হয়েছে বা সংবাদমাধ্যম প্রকাশ হয়েছে । পড়লাম । সব পত্রিকার রিপোর্ট এ তালিখা প্রকাশ করলেও প্রথম আলো করেনি । বরং উল্টা অধিকারের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করল । এটা দুঃখ জনক এবং একপ্রকার দালালী । পত্রিকা যদি দালালি করে , তাহলে আমরা পাঠকরা কোথায় যাব ??? তাই প্রথম আলোকে বলবো দালালী বন্ধ করতে ।

“তালিকার ব্যাপারে অধিকারের কর্মকর্তারা প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা তালিকাটি মূল তালিকার সঙ্গে মিলিয়ে দেখছেন। ‘সোহেল’ নামে একজন ছাত্রের নাম পত্রিকায় প্রকাশিত তালিকায় রয়েছে। অধিকারের তালিকায় এমন কোনো নাম নেই। অন্য নামগুলোও মিলিয়ে দেখা হচ্ছে। শিগগির তাঁরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।“ প্রশ্ন হল দেশে এত পত্রিকা থাকতে শুধু মাত্র প্রথম আলো ডটকমকে কেন জানাল ? দালালী কাকে বলে ?? তাছাড়া শুধু মাত্র ‘সোহেল’ নামে একজন ছাত্রের কথায় আসল কেন ? বাকীদের কি হল ??

অধিকারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা তাসকিন ফাহমিনাকে গ্রেফতার করা হউক । এবং রিমান্ডে নিয়ে জেরা করা উচিৎ । ফাজলামি নাকি ?? এই বিষয়ে দেশের ও জনগণের ভবিষ্যৎ অন্তনিহিত । অতএব অধিকারের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা তাসকিন ফাহমিনাকে ৬১ জনের নামের তালিখা অন্তত প্রথম আলো ডটকমকে দিতে হবে বা দেওয়া উচিৎ । প্রথম আলো ডটকমতো অধিকারের পক্ষে । অতএব তারাই তদন্ত করে জাতীকে মুক্তি দিতে পারে । অন্যটায় প্রথম আলো ডটকময়ের উচিৎ অধিকারের দালালী বন্ধ করা ।

তাছাড়া অধিকার নিহতদের যে তালিকা জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের স্পেশাল র্যাপোর্টার, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, আইন ও সালিশ কেন্দ্রে পাঠিয়েছে , তাদের উচিৎ এই ৬১ জনের তালিখা প্রকাশ করা এবং তদন্ত সাপেক্ষে জাতীর সামনে রিপোর্ট প্রকাশ করা । এই বিষয়ে কোন রকম দালালী আমরা মেনে নিতে পারি না। কারন পানি অনেক দূর প্রবাহিত হয়েছে । অতএব সঠিক তথ্য চাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.