নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

একজন ধর্ম নিয়ে বিভ্রান্তকারিকে লিখা খোলা আবেদনঃ

৩১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৩

একজন ধর্ম নিয়ে বিভ্রান্তকারিকে লিখা খোলা আবেদনঃ

সাদিয়া সুমি উজ্জা ভালই লিখেন । পড়লাম অনেক কিছু । ইচ্ছা ছিল কোন কমেন্ট করবো না। কিন্তু না করে পারলাম না। আপনি ধর্ম নিয়ে বা ইসলাম নিয়ে কেন ব্যাড কমেন্ট করতেছেন । ধর্ম যার যার রাষ্ট্র সবার । তার অর্থ হচ্ছে আপনি ধর্ম বিশ্বাস করেন আর নাই করেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় । এতে কারো কোন আপত্তি থাকার কথা নয় । এবং যতটুকু দেখলাম তাতে আপনার ধর্ম বিশ্বাস বা চিন্তা নিয়ে কেউ কোন মন্তব্য করতে চাচ্ছে না । কিন্তু আপনি অনবরত ইসলাম ধর্ম নিয়ে এবং শেষ রসুল / নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সঃ) কে নিয়ে কটূক্তি করেই যাচ্ছেন । এটা অনেকটা গাঁয়ে পড়ে ঝগড়া করার মতো । এটা আপনি করতে পারেন না। গাঁয়ে পড়ে ঝগড়া করা কোন ভাল লোক বা বুদ্ধিমান লোক বা জানি লোকের কাজ না । আমি জানি না আপনি কি করেন । অথবা আপনি কোন ধর্মে বিশ্বাসী কিনা । ধর্মে বিশ্বাস করেন আর নাই করেন যে ইসলাম ধর্মে বিশ্বাসী তাকে বা তার অনুভূতিতে আপনি আঘাত করতে পারেন না । এ অধিকার দুনিয়ার কোন দেশ বা ধর্মীয় আইনে আপনাকে দেয়নি । অতএব এটা একপ্রকার হীনমন্যতার পরিচয় দেওয়া । তাছারা এটাও একপ্রকার ধর্মীয় সাম্প্রদায়িকতা । দুনিয়ার ২০৫ টা দেশে ৬ শত কোটির বেশী জন সংখ্যা বসবাস করে। এ মধ্যেই ভাল থাকার জন্য সবাইকে মিলেমিশেই কাজ করতে হবে – এই মানসিকতায় যে “নিজে ভাল থাকবো এবং অপরকে ভাল থাকতে সহায়তা করবো, এগিয়ে যাবো এবং সাহায্য করবো । শান্তি রক্ষা করবো , ভবিষ্যৎ প্রজম্মের জন্য সুন্দর দেশ গড়বো “।

এবার বলি যারা ধর্মে বিশ্বাস করে না – তাদেরকে নাস্তিক বলে । আর যারা বিশ্বাস করে – তাদেরকে আস্তিক বলে । সব ধর্মের বিশ্বাসী লোকেরাই – এই আস্তিকদের দলে । তবে তারা ভিন্ন ভিন্ন ধর্ম বা চিন্তায় বিশ্বাসী । যেমন ইসলাম ধর্ম, খ্রিষ্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদী ধর্ম ইত্যাদি । বর্তমানে বিশ্বে প্রায় ২০০০ এর বেশী ধর্ম আছে । এই হিসাব থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি যে যারা নাস্তিক তাদেরও একটা ধর্ম আছে – আর তা হল “নাস্তিক” । তারাও অন্যান্য ধর্মাবলম্বীদের মতো কিছু তৎপরতা চালিয়ে থাকে বা দুনিয়ার অন্যান্যদেরকে জানাতে চায় যে তারা “নাস্তিক” ।



একজন ধর্মীয় বিশ্বাসী লোক যেমন তার ধর্মের কথা অন্যান্যদেরকে জানাতে চায় । তেমনি একজন “নাস্তিক”ও তার নাস্তিকতাবাদ এর কথা অন্যান্যদেরকে (ধর্ম বিশ্বাসী যারা) জানাতে চায়, যে তারা “নাস্তিক” । এতেই বুঝা যায় যে নাস্তিকতাবাদও একপ্রকার ধর্ম, যার নাম হল “নাস্তিক” । এতে গর্ভ করার মতো কিছুই নেই । আমরা প্রত্যেকে যদি শুধুমাত্র নিজেদের বিশ্বাসের কথা বা নিজেদের ধর্মীয় তত্ত্বের কথায় বলে থাকি বা প্রচার করতে থাকি তবে কোন ধরনের সমস্যা হওয়ার কথা না। কিন্তু ধর্মী বিষয়ের মতো একটা সেনসিটিভ বা স্পর্শকাতর বিষয় নিয়ে অপরের বিশ্বাসের উপর আক্রমণ করলে বা আঘাত করলে জনগণের মধ্যে অস্থিরতা বাড়বে, সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে, দেশে অস্থিরতা বাড়বে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটবে । ফলে সাম্প্রদায়িক ডাঙ্গা বেধে যেতে পারে । জঙ্গি তৎপরতা বেড়ে যাবে । ভোমা হামলা বেড়ে বাড়বে । এবং এই ভোমা হামলা হবে মসজিদ – মন্দির – গির্জায় । ইতিমধ্যেই কক্সবাজারের রামুতে এই রকম অগ্নি সংযোগ, ভাঙচুর, ভোমা হামলা ইত্যাদি ঘটনা ঘটেছে । বহু সম্পত্তি পুড়ানো হল । বহু হত্যাকাণ্ড ঘটল । দেশে অস্থিরতা বেড়ে গেল । দেশে সাম্প্রদায়িকতা বেড়ে গেল । ফলে জাতীয় ভাবে অনেক ক্ষতিগ্রস্থের সম্মুখীন হল বাংলাদেশ । বাংলাদেশ বিশ্বে ক্ষুদ্র আয়তনের একটি দেশ । যেটি বিশ্বে সবচেয়ে ঘন বসতি পূর্ণ দেশ হিসাবে পরিচিত । অতি অল্প জায়গায় ২০ কোটি জনগণ বাস করে এবং তাদের খাদ্য উৎপাদন এই ভূখণ্ডেই করতে হবে এবং হচ্ছে । ফলে আর্থসামাজিক পেক্ষাপটে অনুযায়ী বিশ্লেষণ করলে এটা অনস্বীকার্য যে এই বাংলাদেশে কোন ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

আপনার লিখায় ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের বিশ্বাসের উপর সরাসরি নগ্ন আক্রমণ ছাড়া আর কিছুই নয় । আপনার মতো একজন সচেতন নাগরিকের পক্ষে এটা করা কোন ভাবেই ঠিক না। এটা আপনি করতে পারেন না । এই অধিকার আপনাকে কেউ দেয়নি । আপনার এরকম লিখার কারনে সমাজে ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে । এরকম কিছু হলে এর দ্বায় দায়িত্ব পুরাটাই আপনাকে নিতে হবে । যা আপনার পক্ষে কোন ভাবেই সম্ভব না । এটার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা বাংলাদেশের প্রচলিত আইনেই আছে । অতএব আপনার ভালর জন্যই এরকম জঘন্য তৎপরতা থেকে বিরত থাক উচিৎ । আপনি লিখতে চান লিখেন । লিখার অনেক বিষয় আছে । যেমন শিল্প- সাহিত্য –অর্থনীতি – রাজনীতি- দেশ-গান-কবিতা- পরিবেশ – মানুষ – মহাশূন্য যা ইচ্ছা লিখুন । কোন সমস্যা নেই । কেউ আপনাকে কিছুই বলবে না। বরং সবাই বাহবা দিবে । আশা করছি আপনার শুভ বুদ্ধির উদয় হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কিছু করবেন না। আপনাকে ধন্যবাদ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.