| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিয়া আক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তোড়জোড় করছেন। প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টিও সরকারকে সমর্থন দিতে একপায়ে খাড়া। এ নিয়ে বিশ্ব গণমাধ্যম যতই নিনাদ তুলুক, সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিনেটর ম্যাককেইনের হালকা আচরণ মার্কিনদের নিষ্ঠাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
‘দ্য ডেইলি মেইল’ গতকাল মঙ্গলবার এক খবরে জানায়, প্রেসিডেন্ট ওবামা গতকাল যখন সিরিয়া আক্রমণের ভিত্তি তৈরির জন্য পররাষ্ট্র নীতিনির্ধারক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইন ওই বৈঠকে বসে তাঁর আইফোনে পোকার খেলছিলেন।
ম্যাককেইন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার বিরুদ্ধে রিপাবলিকান দলের হয়ে লড়েছিলেন।
Click This Link
©somewhere in net ltd.