| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাজ্যে একটি বহুতল ভবনের কাচে প্রতিফলিত হওয়া সূর্যরশ্মিতে রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির যন্ত্রাংশ গলে গেছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মালিককে ভবন কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লন্ডনের ইস্টচিপ সড়কের পাশে দাঁড়িয়ে আছে নির্মীয়মাণ আকাশচুম্বী ভবনটি। এটি দেখতে অনেকটা ওয়াকিটকির মতো। এ জন্য লোকজন ভবনটিকে ‘ওয়াকিটকি’ নামে ডাকে। এই ওয়াকিটকির গায়ে আয়নার মতো ঝলমলে কাচ।
রোদ উঠলে সূর্যরশ্মি ওই কাচে প্রতিফলিত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে প্রচণ্ড তাপ।
Click This Link
©somewhere in net ltd.