নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন যুদ্ধে কে জিতবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

অ্যাপল, গুগল, মাইক্রোসফট। মোবাইল ফোন নিয়ে যুদ্ধ এখন এই তিন প্রতিষ্ঠানের। কিন্তু জিতবে কে? ৭২০ কোটি মার্কিন ডলারে নকিয়া মোবাইল ফোনের ব্যবসা মাইক্রোসফট কর্তৃপক্ষ কিনে নেওয়ার ঘোষণা আসায় প্রযুক্তি বিশ্বে এখন আলোচিত প্রশ্ন এটি।



মার্কিন প্রযুক্তিবিশ্লেষকেরা বলছেন, বর্তমানে কম্পিউটারের বিক্রি কমে যাচ্ছে। পার্সোনাল কম্পিউটার থেকে হাতে থাকা যন্ত্রের (মোবাইল ডিভাইস) দিকে ঝুঁকে পড়েছে প্রযুক্তিবাজার। গুগুলের অ্যানড্র্রয়েড, অ্যাপলের আইওএস আর মাইক্রোসফটের উইন্ডোজ—এই তিন প্ল্যাটফর্মের স্মার্টফোন বাজারে চলছে যুদ্ধ। স্যামসাং, অ্যাপল ও নকিয়া—এই তিনটি প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে তিনটি প্ল্যাটফর্মের। তবে বাজারে তুলনামূলক বিচারে ৭৯ শতাংশ অ্যানড্রয়েডের দখলে। আর সেই বাজারে প্রতিযোগিতা করতেই এক ধাপ এগুলো শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন জনপ্রিয় করতে নকিয়া কিনে নিচ্ছে প্রতিষ্ঠানটি। এবার নতুন করে অ্যাপল ও গুগলের সঙ্গে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.