নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

পুরোনোর বদলে নতুন আইফোন!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

আইফোনের ক্ষেত্রে এবার নতুন এক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেআইফোনের নির্মাতা অ্যাপল কম্পিউটার। ফলে পুরোনো ব্যবহূত আইফোনের বিনিময়ে নতুন আইফোন নিতে পারবেন ব্যবহারকারীরা। চলতি মাসেই আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে বর্তমানে আইফোন ব্যবহারকারীদের অ্যাপল স্টোর থেকেই এ কাজটি করতে হবে। মূলত গ্রাহকদের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নতুন আইফোন ব্যবহারের সুযোগ করে দিতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এ সুবিধার আওতায় গ্রাহক নিজের আইফোন নিয়ে অ্যাপল স্টোরে যাবেন। সেখানে কিছু তথ্য যাচাই করা হবে, যার মধ্যে রয়েছে যিনি নিয়ে গেছেন তিনিই আসল ক্রেতা কি না সেটা পরীক্ষা করা, ব্যবহূত আইফোনের বর্তমান অবস্থা জানা এবং সবশেষে এর একটি বাজারমূল্য নির্ধারণ করা।

এ কাজগুলো শেষে নতুন আইফোন পেতে চাইলে বাড়তি কিছু অর্থ দিতে হবে গ্রাহককে। আর এতেই নতুন আইফোন পাবেন ব্যবহারকারী। তবে যে পরিমাণ অর্থ নতুন করে পরিশোধ করতে হবে, সেটি খুব বেশি হবে না বলে জানা গেছে।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.