| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর চাঁদ কয়টি? চমকে দেওয়ার মতো প্রশ্ন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ বলেই তো আমরা জানি। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করছেন, লাখ লাখ বছর আগে পৃথিবীর এক জোড়া চাঁদ ছিল। তবে আমাদের চাঁদটির সঙ্গে সংঘর্ষে অপরটি বিলীন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সান্টা ক্রুজে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক অ্যাসফোগ এ ‘জোড়া চাঁদের’ তত্ত্ব একটি সম্মেলনে উপস্থাপন করবেন। যুক্তরাজ্যের রয়েল সোসাইটিতে আগামী সেপ্টেম্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। অধ্যাপক অ্যাসফোগ সানডে টাইমসকে বলেন, উভয় চাঁদই একসময় প্রায় সমান গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করত বলে ধারণা করা হয়। বর্তমানে চাঁদের যে চিহ্নকে পার্বত্য এলাকার অনুরূপ মনে হয়, সেটি হয়তো হারিয়ে যাওয়া চাঁদটিরই ধ্বংসাবশেষ। টেলিগ্রাফ
Click This Link
©somewhere in net ltd.