| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইচএম এরশাদ, কক্সবাজার ॥ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কয়েক মাস বাকি থাকলেও কক্সবাজারের ৪টি আসনকে ঘিরে নির্বাচনী হাওয়া বাইছে। শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ইতোমধ্যে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় বেরিয়ে আসছে কোন দল থেকে কে প্রার্থী হচ্ছেন। কোন আসনে কাকে মনোনয়ন দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, সেই হিসেব মেলাচ্ছেন স্থানীয় ভোটাররা। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন- তাদের মধ্যে দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে। এ লক্ষ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে ডজনখানেক নেতা মাঠ চষে বেড়াচ্ছেন। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চারটি আসনে সম্ভাব্য প্রার্থীরা ৪টি পৌরসভা এবং ৭১টি ইউনিয়নে স্ব স্ব এলাকার ভোটারদের ঘিরে সভা-সমাবেশ, ব্যাপক গণসংযোগসহ নানা কৌশলে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাতে ডিজিটাল ব্যানার, পোস্টারিং, দেয়াল লিখন, ঈদ কার্ড, লুঙ্গি, শাড়ি, পায়জামা-পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, সেমাই-চিনি ও নগদ টাকা বিতরণ করেছেন সম্ভাব্য প্রার্থীর অনেকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দল গোছানো, উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে চলছেন দলীয় টিকেটে নির্বাচনে লড়ার প্রস্তুতি।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর নেতা এমনকি স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া শুরু করেছে এখন থেকেই। দলীয় নেতাদের সু-কৌশলে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার কার্যক্রম দেখে সাধারণ ভোটারদের মধ্যেও ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। জেলার ৪টি আসনে সম্ভাব্য প্রার্থীরা অংশগ্রহণের বিয়ষটি জানান দিচ্ছেন দলীয়, ব্যক্তিগত কিংবা সভা-সেমিনার ও রাজনৈতিক কর্মকা-ের মাধ্যমে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নিজ দলের সমর্থন আদায়ে উর্ধতন মহলে কড়া নাড়ছেন প্রতিনিয়ত।
Click This Link
©somewhere in net ltd.