| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’। যুগ যুগ ধরে সব মানুষের চাওয়া তাই। কিন্তু এই চাওয়া ছাপিয়ে প্রশ্ন উঠছে আমরা কী বিলুপ্তির দ্বারপ্রান্তে? কী সেই কারণ, যার জন্য নিশ্চিহ্ন হতে পারে মানবসভ্যতা? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই অজানা তথ্য।
মানুষের জন্য হুমকির সবচেয়ে ভীতিকর কারণগুলো অনুসন্ধান করছে আন্তর্জাতিক গবেষকদের একটি দল। তাদের গবেষণায় উঠে এসেছে দুর্যোগ আর প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কার কথা। গবেষকেরা বলছেন, বিশ্বের ইতিহাসে এটাই প্রথম শতাব্দী, যখন মানুষের অস্তিত্বের সংকট সবচেয়ে বেশি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউটে গবেষকেরা এ গবেষণা করছেন। মানবসভ্যতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক নীতিনির্ধারকদের বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যুক্তি দেন তাঁরা। গবেষক নিক বসট্রোম জানিয়েছেন, আমরা যদি ভুল করে বসি, তবে এটাই হতে পারে মানুষের জন্য শেষ শতাব্দী।
Click This Link
©somewhere in net ltd.