| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মেছেন ছেলে হয়ে। জীবনের প্রায় ২৫ বছর কাটিয়েছেন ছেলে পরিচয়ে। পুরুষ সেনা হিসাবে কাজ করেছেন ব্রিটিশ টেরিটোরিয়াল আর্মিতে। কিন্তু গত কয়েক বছরে আমূল বদলে গেছে ব্রিটিশ এই তরুণ সেনা সদস্য লরেন্সের জীবন। তিনি এখন আপাদমস্তক হিজাব পরিহিত একজন মুসলিম নারী। পরিচয় লুচি ভ্যালেন্ডার নামে। মুরাদ নামে এক মুসলিম যুবকের দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসারও করছেন।
বর্তমানে ২৮ বছর বয়সী লুসি ভ্যালেন্ডারের ছোটবেলা ছিল অন্যসব ছেলে সহপাঠীদের মত। বয়স যখন ১৪ তখন তিনি অনুভব করেন তার যে শারীরিক গঠন এবং অনুভূতি, তা তার ছেলে পরিচয়ের সঙ্গে যায় না। মনে হচ্ছিল মেয়ে হয়ে জন্মালেই ঠিক হত। তারপরও অন্য তরুণদের মত নিশি ক্লাবে যাওয়া, চুটিয়ে আড্ডা মারা এবং মদ্যপান সবকিছুই করেছেন। মেয়েদের সঙ্গে মনের মিলও হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু সেসব সম্পর্ক টেকসই হয়নি। সর্বশেষ নিজের পুরুষ পরিচয় ধরে রাখতে ২০১০ সালে যোগ দেন ব্রিটিশ টেরিটোরিয়াল আর্মিতে। কিন্তু শেষ পর্যন্ত মনের থেকে তিনি তার পুরুষ পরিচয়কে আর মানতে পারলেন না। বছরখানেক পর আর্মির চাকরি ছেড়ে দিয়ে তিনি তার লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ২০১১ সালে সার্জারির মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তন করা হয়। অনলাইনে জীবনসঙ্গী খুঁজতে গিয়ে পরিচয় হয় মুসলিম যুবক মাসুদের সঙ্গে। তার কাছ থেকেই জানা হয় ইসলাম সম্পর্কে। ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি ইসলাম গ্রহণ করেন। মাসুদ লুচিকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন। ব্রিটেনের গণমাধ্যম বলছে, এমন ঘটনা ব্রিটেনে এই প্রথম। লুচি তার প্রতিক্রিয়ায় বলেন, একজন নারী হিসাবে তিনি জীবনটাকে বেশ উপভোগ করছেন।
Click This Link
©somewhere in net ltd.