নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

ধর্ষকের আট বছর বয়সী পুত্রের সঙ্গে ধর্ষিতার বিয়ে!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

ধর্ষণ জঘন্য অপরাধ হলেও এই আধুনিক সমাজেও ধর্ষিতা তার ন্যায্য পাওনাটা কখনোই পায় না। বরং আরো নির্যাতনের শিকার হয় নানাভাবে। বর্তমান সমাজে চলমান এই ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা সমপ্রতি ঘটেছে ভারতের জয়পুরে। ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করায় তার ছেলের সঙ্গে ধর্ষিতার বিয়ে দেয়ার কথা বললেও সেই নির্দেশ না মেনে সে আবারো ওই মেয়েকে ধর্ষণ করে!



ভারতের জয়পুরের রাজস্থানের কেশবপুরে এ ঘটনা ঘটেছে। ওই এলাকার পুলিশ জানিয়েছে, ১৫ দিন আগে চল্লিশ বছরের কৈলাস নামের এক ব্যক্তি তার প্রতিবেশি ছয় বছরের এক মেয়েকে ঘরে আটকে ধর্ষণ করে। এলাকাবাসী ঘটনা জানার পর গ্রাম্য সালিশে বসে এবং ধর্ষিতাকে ধর্ষকের ছেলের (৮) সঙ্গে বিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়! কিন্তু কৈলাস এই নির্দেশ না মেনে সুযোগ বুঝে গত বুধবার আবারো মেয়েটিকে ধর্ষণ করে! এরপর গতকাল বৃহস্পতিবার ঘটনাটি পুলিশকে জানায় এলাকাবাসী। পুলিশ কৈলাসকে গ্রেফতার করেছে। পুলিশের সার্কেল অফিসার বানওয়ারি লাল মিনা জানিয়েছেন, কৈলাসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে। এমনকি গ্রাম্য সালিশকারীদেরও শাস্তির আওতায় আনা হবে। - আইএএনএস

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.