নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

যে ছবি বেদনা জাগায় ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

বঙ্গবন্ধু একবার তার কর্মীদের বলেছিলেন, 'আমি মারা গেলে আমার কবরে একটা টিনের চোঙা রেখে দিস।' 'টিনের চোঙা?' বিস্মিত কর্মীদের এই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, 'লোকে তাহলে জানবে, 'টিনের চোঙা হাতে নিয়ে এই মানুষটা সারাটা জীবন কেবলই বাঙালি বাঙালি বলে চিত্কার করে মারা গেল!' বাঙালির অধিকার, বাঙালির মার্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এই রাজনীতির কবি নিজের জীবন উত্সর্গ করেছিলেন। রাজনীতির মাঠে, পাকিস্তানিদের কারাগারে জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাতে হয়েছে তাকে। পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটানোর মত ফুরসত তার ছিল না। যে কারণে একবার জেলখানা থেকে তিনি বাড়ি ফিরলে ছোট্ট শেখ কামাল বড় বোন শেখ হাসিনাকে বলেছিল, হাসু আপু, হাসু আপু, তোমার আব্বুকে আমি একটু আব্বু ডাকব?' বেচারা কামাল জানতই না- বিশাল এই মানুষটা তারও আব্বু। একান্ত ঘরোয়া পরিবেশে বঙ্গবন্ধুর ছবি তাই সত্যিই দুর্লভ। ছবিতে জ্যেষ্ঠ কন্যা হাসিনা ও দৌহিত্র জয়ের সঙ্গে এমনই দুর্লভ মুহূর্তে বঙ্গবন্ধু -সংগৃহীত।



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.