নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্স রোগে ৮ জন আক্রান্ত ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আটজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার গোবিন্দহুদা গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস নাড়াচাড়া করায় তারা আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সকরা নিশ্চিত হয়ে আক্রান্তদের নিয়মিত চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছেন।



আমির চাঁদের একটি বলদ গরু অসুস্থ ১০-১২ দিন আগে হয়ে পড়ে। ঐ দিন রাতে গ্রামের কসাই শাহাবুদ্দীনকে (৪৫) ডেকে গরুটি জবাই করে। ঐ রাতেই গরুর মাংস বিক্রি করা হয়। গত শুক্রবার শাহাবুদ্দীনের দুই হাতে ফোস্কা দেখা দিলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিত্সক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে সেখানকার চিকিত্সকরা নিশ্চিত হন তিনি অ্যানথ্রাক্স আক্রান্ত। একই মাংস নাড়াচাড়া করে গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আনজিরা (৪৫), মহাসিনের স্ত্রী রেশমী (২২), জহুরুল্লার স্ত্রী জনুরা (৪৫), মোক্তারের স্ত্রী বিউটি (২৫), সুরত আলীর ছেলে বিল্লাল হোসেন (৫০), কাওছারের স্ত্রী তহমিনা (৩১) ও রফিক বিশ্বাসের মেয়ে রাফিজা (১২) এ রোগে আক্রান্ত হয়। ঐ মাংস যারা খেয়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন (ভারপ্রাপ্ত) জানান,আক্রান্তদের সবসময় খোঁজখবর নেয়া ও প্রয়োজনীয় চিকিত্সা সেবা দেয়া হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.