নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

শাহজাদপুরে ৭ এ্যানথ্রাক্স রোগী সনাক্

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬



সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নারী ও শিশুসহ ৭ এ্যানথ্রাক্স রোগীর সন্ধান পেয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তরা হলো- যমুনা নদীর তীরবর্তী কৈজুরী ইউনিয়নের চরকৈজুরি গ্রামের মঞ্জুয়ারা খাতুন (২৫), সোনেকা খাতুন (১১), বিলকিস খাতুন (২২), সুফিয়া খাতুন (২৫), টুকু প্রামানিক (৩২), আরিফুল ইসলাম (১০) ও শফিকুল ইসলাম (৩০)। আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল বাতেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা বুধবার বিকালে চরকৈজুরী গ্রামের টুকু প্রমানিকের বাড়িতে গিয়ে তার হাতে ঘা দেখে প্রাথমিকভাবে সেটিকে এ্যানথ্রাক্স হিসেবে শনাক্ত করেন। বৃহস্পতিবার মাঠকর্মীরা একই গ্রামের আরও ৬ জনের হাতে একই ধরনের ঘা দেখতে পেয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসেন। আক্রান্তদের চিকিৎসাপত্র দেয়া হয়েছে।

প্রানী সম্পদ বিভাগ জানিয়েছেন, ২৫শে আগস্ট চরকৈজুরি গ্রামের মুকুল প্রমানিকের গো-খামারের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করে কম দামে প্রতিবেশিদের কাছে বিক্রি করা হয়। জবাই করা গরুটি এ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ায় ওই মাংস কাটা ও ধোয়া-মোছার সঙ্গে জড়িতরা এ রোগে আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল হাই বলেন, চলতি বছরের মার্চ মাসে ওই গ্রামের সকল গবাদী পশুকে এ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা দেয়া হয়েছে। আক্রান্ত গরুটি টিকা কার্যক্রম শেষ হওয়ার পর অন্য কোন স্থান থেকে কিনে আনা হতে পারে।



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.