নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

সিরিয়ায় হামলা প্রসঙ্গে বিভক্ত জি-২০ নেতারা । মঙ্গলবার জাতির উদ্দেশে ওবামার ভাষণ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত হয়ে গেলেন জি-২০ নেতৃবৃন্দ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গতকাল শুক্রবার সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগত অতিথিদের কাছে সিরিয়ায় হামলার ব্যাপারে সম্মতি চান। কিন্তু রাশিয়া, চীন, ভারতসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিমত পোষণ করে। রাশিয়া কঠোরভাবে এই হামলার বিরোধীতা করে। ভারত জানায়, রাসায়নিক হামলায় আসাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পেলেই দিল্লি যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।



রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সম্মেলনে বলেন, সিরিয়ায় হামলা চালালে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে। সুতরাং এই হামলা যে বুমেরাং হবে তা বলার অপেক্ষা রাখে না। তিনি বলেন, ওবামার সাথে বিষয়টি নিয়ে তার একান্তে কথা হয়েছে। উভয় নেতা তার নিজ নিজ বক্তব্য পেশ করেন বলে তিনি জানান। তবে তারা ঐকমত্যে পৌছাতে ব্যর্থ হন। পুতিন বলেন, এই রাসায়নিক হামলা সিরিয়ার সরকারকে ফাঁসানোর জন্য বিদ্রোহীদের ষড়যন্ত্র।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.