| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রদ্ধেয় জাফর ইকবালের লিখা থেকে কয়েকটা কথা স্মরণ করতে চাই –
১/ হেফাজতের নেতা আহমেদ শফীর সেই বিখ্যাত তেঁতুল-সংক্রান্ত বাণীটি প্রচারিত হল। এবং তেঁতুল-তত্ত্বে পরিষ্কার বলে দিলেন, মেয়েদের ক্লাস ফোর-ফাইভ থেকে বেশি পড়ার প্রয়োজন নেই। পুরুষদের একাধিক বিয়ে করতে উৎসাহ দিলেন। পরিবার পরিকল্পনা নিয়ে ঘোর অবৈজ্ঞানিক কিছু তত্ত্ব দিয়ে সেটা নিরুৎসাহিত করলেন।
২/ হেফাজতে ইসলামের নেতাদের চালানো মাদ্রাসায় বোমা তৈরি করার সময় বেশ কয়েকজন মাদ্রাসা ছাত্র মারা গেছে। যার অর্থ তাদের কাজকর্ম শুধু আইন করে মেয়েদের ঘরের মাঝে বন্দি করে ফেলায় সীমিত নয়– বোমা তৈরি, বোমার ব্যবহার কিংবা আমাদের মতো মানুষদের জবাই করাসহ নানা ধরনের কাজেও তাদের উৎসাহ রয়েছে।
৩/ বিএনপি ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে হেফাজতে ইসলামের এই তের দফা বাস্তবায়ন করবে! ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’ জরিপ করে বের করেছে নির্বাচনে বিএনপি এগিয়ে।
৪/ আজকাল দেশের গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো জরিপ করে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়ে আসছে। মজার ব্যাপার হল, ষোল কোটি মানুষের দেশে হাজার দেড়েক মানুষের জরিপ নিলেই ষোল কোটি মানুষের মনের কথা বের হয়ে আসছে। তাহলে নির্বাচনের আগে আমরা আরও কিছু জরুরি জরিপ কেন করে ফেলি না?
৫/ এই দেশের ভোটারদের অর্ধেক হচ্ছে মহিলা। আমরা কেন শুধু মহিলাদের মাঝে একটা জরিপ করে জেনে নিই না আগামী নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। বাংলাদেশেটা যখন একটা আধুনিক দেশে পরিণত হতে যাচ্ছে ঠিক তখন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হেফাজতে ইসলামের তের দফা বাস্তবায়ন করার কথা বলে নির্বাচন করবে, এই দেশের মেয়েরা কি সেটা মেনে নিবে? স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা মেনে নেবে? গার্মেন্টেসের মেয়েরা মেনে নেবে? মেয়ে নির্মাণ শ্রমিকরা মেনে নেবে? মায়েরা মেনে নিবে?
৬/ আমরা সবাই দেখেছি হরতালে পিকেটিং করার জন্যে গাড়ির ভেতরে মানুষ রেখে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সমস্ত শরীর পুড়ে একজন কিশোর অঙ্গার হয়ে বসে আছে। এর চাইতে ভয়ংকর, হৃদয়বিদারক, নিষ্ঠুর দৃশ্য আর কী হতে পারে? কাজকর্ম করতে গিয়ে, চুলোর কাছে কিংবা মোমবাতির আলোতে যখন হঠাৎ করে আঙুলে আগুনের ছ্যাকা লাগে তখন আমরা কী যন্ত্রণায় ছটফট করি। যখন একজন মানুষের পুরো শরীর আগুনে পুড়ে যায় তখন সেই যন্ত্রণা না জানি কত ভয়ংকর!
৭/ কত নিষ্ঠুর হলে একজন মানুষ সম্পূর্ণ বিনা কারণে আরেকজন মানুষকে পুড়িয়ে মারতে পারে? তাদের মনের ভেতর কি সেটা নিয়ে এতটুকু অপরাধবোধ নেই? ধরে নিতে হবে এটা রাজনীতির ধারা? হরতাল সফল করার জন্যে দেশের কিছু মানুষকে হত্যা করা যেতে পারে? এই দেশের মানুষ হিসেবে আমি কি নিজেকে এই অপরাধবোধ থেকে মুক্ত রাখতে পারব?
২|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
তাহমিদুর রহমান বলেছেন: View this link
৩|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৪
গান পাগলা বলেছেন: হ বুঝলাম, এহন কি হইছে কন।
৪|
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
বাতায়ন এ আমরা কজন বলেছেন: সবই ঠিক আছে।
কিন্তু ভাই, বক্তব্যটা কী তাইতো বুঝলামনা............।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৪
আলাপচারী বলেছেন: আমরা মানুষ নই, বাঙালী অথবা বাংলাদেশী।