নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলমই শক্তি

সৎ ভাবে চলা। দেশের জন্য কাজ করা। অপরের সাথে শেয়ার করা।

কলম বক্তা

প্রকৌশলী ।

কলম বক্তা › বিস্তারিত পোস্টঃ

৫ বছরের অর্থনৈতিক পরিকল্পনা বৃহস্পতিবার

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

৫ বছরের অর্থনৈতিক পরিকল্পনা বৃহস্পতিবার

আগামী পাঁচ বছরের জন্য সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

তৃতীয়বারের মতো অর্থমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি।

এসময় অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন।

মুহিত বলেন, “আগামী বৃহস্পতিবার আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের নিয়ে বসে আগামী পাঁচ বছরের পরিকল্পনা করে ফেলব।”

দেশের সহিংস হরতাল-অবরোধের প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, “গত কিছুদিনে সন্ত্রাস হয়েছে। এই নৈরাজ্য শেষের দিকে, এ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

পাঠক১৯৭১ বলেছেন: বলদ মুহিত প্রতি ঘন্টায় ঘুমায় ৫০ মিনিট; উনি ৫ বছর সামনে দেখবেন কিভাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.