নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গণিত শাস্ত্রে স্নাতকোত্তোর

মজনু ০০৭জহ্যাপি

মজনু ০০৭জহ্যাপি › বিস্তারিত পোস্টঃ

একেই বলে এজেন্ডা কমিশন ( নির্বাচন কমিশন)

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১০

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল না এলেও নির্বাচন হবে। নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। গতকাল দুপুরে নির্বাচন কশিন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের দায়িত্ব নির্বাচন সম্পন্ন করা। তবে সব দল অংশ না নিলে একটা অসঙ্গতি তো থেকেই যাবে। আমরা আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে এবং কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেবে। সব দলকে নির্বাচনে আনার জন্য ইসির কিছু করণীয় আছে কি-না, জানতে চাইলে জবাবে তিনি বলেন, রাজনৈতিক ব্যাপারে ইসির কিছুই করার নেই। তবে রাষ্ট্রপতি উদ্যোগ নিলে নিতে পারেন। নির্বাচনী আচরণবিধির ব্যাপারে তিনি বলেন, আগের আচরণবিধি অনুসারে আমরা সামান্য সংশোধন করে খসড়া করেছি। আমরা প্রার্থীদের ব্যাপারে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছে, তারা নির্বাচনের সময় এসব প্রতিষ্ঠানের কোনো কাজ করতে পারবে না। এছাড়া প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে যেন কোনো প্রকার কুত্সা রটনা করতে না পারে, সেদিকে নজর রেখেই আচরণবিধি করা হয়েছে।

নির্দিষ্ট সময়ের মধ্যে আচরণবিধির ওপর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি সুপারিশ দিয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কিছু সুপারিশ আমরা পেয়েছি। তবে বড় রাজনৈতিক দল থেকে কোনো ধরনের সুপারিশ আসেনি।

বড় দুই রাজনৈতিক দল যে আচরণবিধির ওপর সুপারিশ করেনি এটাকে আপনারা কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তারা সুপারিশ দেয়নি; সেহেতু তারা এটাকে গ্রহণ করেছে বলেই আমরা ধরে নেব। তবে কাউকে নতুন করে সুপারিশ দেয়ার জন্য অনুরোধ করা হবে না।

আচরণবিধি পালন না করলে কী বিধান রাখা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিবিদরা শিক্ষিত এবং দেশপ্রেমিক। আমরা আশা করি, তারা নিয়ম-নীতি পালন করবেন। তবে যারা পালন করবেন না, তাদের জন্য কারাদণ্ড এবং অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে আচরণবিধিতে। তিনি বলেন, দ্রুত আচরণবিধি চূড়ান্ত করা হবে। এর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কেউ সুপারিশ না করলে খসড়া আচরণবিধিই চূড়ান্ত হয়ে যাবে। সংসদের সময় বৃদ্ধির সঙ্গে তফসিলের কোনো সমস্যা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, সংসদের সঙ্গে তফসিলের কোনো সম্পর্ক নেই। নির্বাচন নিয়ে জনগণের মাঝে সংশয় বিদ্যমান রয়েছে উল্লেখ করলে শাহ নেওয়াজ বলেন, আমরা নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এ নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই। সঠিক সময়ের মধ্যে নির্বাচন হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

মজনু ০০৭জহ্যাপি বলেছেন: If opposition will not come to election then it will not be acceptable for all.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.