| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ওরা গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, শিশুদের পোড়ায়- ওরা মানুষের জাত হতে পারে না। এটা কোনো রাজনৈতিক দলের কাজও হতে পারে না বরং এরা সন্ত্রাসী। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে হরতালে অগ্নিদগ্ধ ও আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় হরতালে বাসে আগুন দেয়া ও বিরোধী দলের নৈরাজ্য প্রতিরোধে সরকার ব্যর্থ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, সরকার ব্যর্থ নয়। এদের বিরুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে। যারা বোমা ও ককটেল বানানোর অর্থের জোগান দেয় সরকার তাদের গ্রেফতার করছে। তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে তিনি দুই দফায় টানা ৬০ ঘণ্টা এবং চলমান ৮৪ ঘণ্টার হরতালে রাজধানীসহ বিভিন্নস্থানে পিকেটারের দেয়া আগুনে অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে যান। তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তাদের উন্নত চিকিৎসার আশ্বাসও দেন জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, আমি আমার জীবনে এমন নৃশংস দৃশ্য দেখিনি। কোনো রাজনৈতিক দল এ ধরনের কাজ করতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই ধরনের ঘটনা যেন আর না হয়। তিনি বলেন, বিএনপি হরতাল ঘোষণা করে আগুন দিয়ে আট বছরের শিশু সুমিকে পুড়িয়ে মেরেছে। আমারও একটি মেয়ে আছে। এই মাসে তার বয়স সাত বছর হবে। বাবা হিসেবে এটা আমি কল্পনা করতে পারি না। এদের কঠিন শাস্তি হওয়া উচিৎ। যারা এসব কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। জয় বলেন, যাত্রী ভর্তি বাসে আগুন দেয়া, শিশুদের পুড়িয়ে মারা এটা হরতাল নয়। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটা কারো রাজনৈতিক অধিকারও নয়
©somewhere in net ltd.