নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে কমুনে

মুহাইমিনুল হাসান

মুহাইমিনুল হাসান › বিস্তারিত পোস্টঃ

গান vs জীবন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৫

একটা শিল্পী । একটা গান । আর এই দুইটা মিলেই তৈরি করতে পারে একটা নতুন সমাজ । জোগাড় করে দিতে পারে সমাজের অবহেলিত মানুষের মুখে দু মুঠো খাবার ।

আমার আশ্চর্য লাগে,কবির সুমনের প্রত্যেকটা গান তার শহর,তার নন্দীগ্রাম,তার গ্রামের খেটে খাওয়া মানুষের কথা বলে । তাদের অধিকার আদায়ের কথা বলে । অঞ্জন দত্তের গানের সুরে মাতে তার চিলতে শহরটা ।

ইন্ডিয়ান আর্টফিল্ম গুলা দেখলে মনে হয় পূরা শহরের জীবনটাকে পর্দায় তুলে আনা হয়ছে । এরকম অহরহ উদাহরন আছে ।

এবার আসুন বাংলাদেশের দিকে তাকাই । পপুলার কোন শিল্পী আছে যারা তার শহরকে তুলে ধরে গানে,কোন শিল্পী আছে যার গান কথা বলে অবহেলিত মানুষগুলোর পক্ষে । হায়দার হোসেন ছাড়া আর কাউকেই দেখিনা তেমন । কিন্তু তার গান শোনেই বা কয়জনে । আর যারাই এ ধরনের গান শুরু করেন,

পরে দেখা যায় তার ভাতের অভাব শুরু হয়েছে । আর ফিল্ম নির্মাতাদের কথাই বা কি বলব,থাক আপনারা ভালই জানেন । মুখ দিয়ে স্ল্যাং ছাড়া আর কিছুই আসবে বলতে গেলে ।

ভাই,শুধু আবেগ দিয়ে জীবন চলে না । আপনি হয়ত আপনার জীবনে কামিয়ে নিলেন কিন্তু আপনার পাশের মানুষগুলোর জন্য কিছু একটা করেন । জনগণ পাশে পাবেন সিউর কিন্তু সেরকম উদ্যোক্তা তো লাগবে । সেক্ষেত্রে উদ্যোক্তাটা যদি হয় আমাদের খুব প্রিয় কোন শিল্পী বা পপুলার কেউ তাহলে আপনার দেখাদেখি জনগণও কিন্তু উদ্বুদ্ধ হবে ।



বিঃদ্রঃ এটা আমার প্রথম ব্লগ । ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আশা করি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: হ্যাপি ব্লগিং :)

ভালো থাকবেন ভ্রাতা :)

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:১৩

মুহাইমিনুল হাসান বলেছেন: থ্যাংকস ব্রাদার । দোয়া করবেন । 

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.