নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি ডাক পাঠালে ইথারে,\nঅনন্তকালের অপেক্ষা ফুরালো।\nকোনো চিহ্নহীন এই শব্দের চাদরে\nনিজেকে আবৃত্ত করে\nযাবে কেটে কয়েক দিন-রাত্রি।

একনীল বনসাই

আমি ছিলাম সময়ের স্রোতের নীল জলরাশি এক ঢেউ, তুমি ভিজেছিলে আচমকা প্রখর রোদে

একনীল বনসাই › বিস্তারিত পোস্টঃ

কবিতাও দুঃখ দিতে জানে

১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৩২

কবিতাও দুঃখ দিতে জানে


কবির দোষ সে দুঃখ পোষে
শব্দের খেলায় গড়ে কল্পনার প্রাসাদ,
যন্ত্রনায় রাঙায় চার দেয়াল-
বেদনায় ফুটায় আবেগী ফুল।

কবিই পারে প্রেমের সুধা পান করে
বুকে রাখতে নীল মায়াবী কষ্ট,
বোঝে ভালোবাসার আভিজাত্য
আর নারী হয় জোছনার রাত।

কবিতাও দুঃখ দিতে জানে,
কারনে অকারনে সময় অসময়ে-
অতীতের টানে সমসাময়িকতা ছাপিয়ে,
করে তোলে কবিকে অনুভূতিশূন্য
ক্ষনেক্ষনে বহু বছর ধরে।
০৪-০৬-২০১৬পটিয়া-চট্টগ্রাম

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: এটিও ভাল লেগেছে।
++++

২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:১২

একনীল বনসাই বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.