নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি ডাক পাঠালে ইথারে,\nঅনন্তকালের অপেক্ষা ফুরালো।\nকোনো চিহ্নহীন এই শব্দের চাদরে\nনিজেকে আবৃত্ত করে\nযাবে কেটে কয়েক দিন-রাত্রি।

একনীল বনসাই

আমি ছিলাম সময়ের স্রোতের নীল জলরাশি এক ঢেউ, তুমি ভিজেছিলে আচমকা প্রখর রোদে

একনীল বনসাই › বিস্তারিত পোস্টঃ

সুখময় স্মৃতিরা

২৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১



তোমাকে দেখতে দেখতে
বাড়লো দূরত্ব;
কাছে পেতে পেতে
হয়ে গেলে বড্ড পর।
কি দারুণ ভালবাসা, প্রেম—
হয়ে গেল বেদনার ঝড়।
তোমাকে আর দেখা যায় না,
ইচ্ছে করলেই ছোঁয়া যায় না।
শেষ কবে হয়েছে কথা–দেখা—
এক যুগ, কিংবা তারও আগে;
মনে করতে পারি না—
কি অদ্ভুত যন্ত্রণা, তাই না!
মনে আছে, কোন এক বুধবার
ছিলাম শেষ অপেক্ষায়।
অপেক্ষা সে আর ফুরায়নি—
ঝরে গেছে শুষ্ক গোলাপের মতো।
তপ্ত রোদে ক্লান্ত প্রেমিক হয়ে
ফিরতে হয়েছে ঘরে।
সত্যি বলতে, স্মৃতির পথ ধরে হাঁটতে
ইচ্ছেও করে না।
যদি প্রেম নিয়ে সুখে থাকা যায়,
স্মৃতির দরজায় করা নেড়ে—কি লাভ?
সেই ভালো—ইচ্ছে করে
প্রেম আর প্রেমিকাকে
তার মত মুক্ত করে দাও।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৮

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

২| ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.