| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ছিলাম সময়ের স্রোতের নীল জলরাশি এক ঢেউ, তুমি ভিজেছিলে আচমকা প্রখর রোদে
তুমি ডাক পাঠালে ইথারে,
অনন্তকালের অপেক্ষা ফুরালো।
কোনো চিহ্নহীন এই শব্দের চাদরে
নিজেকে আবৃত্ত করে
যাবে কেটে কয়েক দিন-রাত্রি।
অতঃপর আবার অপেক্ষা—
তোমার পথে চেয়ে থাকার।
কী এক মায়ায় মোড়ানো বড্ড
আবেগ দিলে শেষ চিরকুটে।
না, শব্দের পাহাড়ে ছিল
এক প্রশান্তিময় ঝরনা;
মুগ্ধতায় ছুঁয়ে গেল জল।
আমি পারিনি ,পারিনি মানতে, পারিনি ফিরিয়ে দিতে।
একেই বলে বুঝি স্বার্থপরতা—
আঁকড়ে ধরে রাখবার।
এরপর তোমার হতাশার মেঘ
কাব্য করে দুঃখের নীল খাম হয়ে,
একরাশ বৃষ্টি নিয়ে ফিরে গেলে দখিনা হাওয়া।
জানো, আমি স্পর্শ করতে পারিনি;
কথা দিয়ে কথা না রাখার মতন
এ ব্যর্থতায় হৃদয় হয়েছে অগ্নিগিরি।
আহত হয়ে ডুবে ছিলাম দুঃখে,
আবার করেছি ভাব-সম্প্রসারণ।
কী কারণ, কার দোষ—
বিজয়ী কিন্তু একজন।
জানতে চাও? বলছি—
সেটা নও তুমি , আমিও ।
আমি দ্বিধা-দ্বন্দ্বে অপেক্ষায় জানতে,
পরেরবার কী হয় তোমার উত্তর।
২|
০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৫৪
একনীল বনসাই বলেছেন: ঊত্তর পেয়ে গেলাম, অপেক্ষা ফুরাল। ধন্যবাদ
৩|
০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২৬ রাত ২:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একরাশ বৃষ্টি নিয়ে ফিরে গেলে দখিনা হাওয়া,জানো, আমি স্পর্শ করতে পারিনি
..............................................................................................................
হাত বাড়িয়েও ছোঁয়া হলো না সেই জলছবি,
শুধু স্মৃতির ফ্রেমে বন্দি হলো না-পাওয়া।
আকাশের মেঘে ছিল তোমারই মেঘমল্লার,
বাতাসে ভেসেছিল চেনা সেই ব্যাকুলতা;
আমি শুধু চেয়ে রইলাম শূন্য জানালার ওপারে,
বুকে চেপে ধরে এক পৃথিবীর নীরবতা।
তুমি এলে, ছুঁয়ে দিলে শুষ্ক মাটির বুক,
অথচ আমার আঙুলে রয়ে গেল এক চিলতে মরুভূমি;
ঝরে পড়া বৃষ্টিটুকু হয়ে রইল এক দীর্ঘশ্বাস,
যা কখনো জানতেও পারলে না তুমি।