নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি ডাক পাঠালে ইথারে,\nঅনন্তকালের অপেক্ষা ফুরালো।\nকোনো চিহ্নহীন এই শব্দের চাদরে\nনিজেকে আবৃত্ত করে\nযাবে কেটে কয়েক দিন-রাত্রি।

একনীল বনসাই

আমি ছিলাম সময়ের স্রোতের নীল জলরাশি এক ঢেউ, তুমি ভিজেছিলে আচমকা প্রখর রোদে

একনীল বনসাই › বিস্তারিত পোস্টঃ

দেখা তো হবেই

০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪২

আস্তে আস্তে দূরত্বটা
বেড়েই গেল, অযুত-লক্ষ।
আড়ালে পড়ে গেল সব,
আয়নার পিছনটায়
লুকোনো কত প্রতিচ্ছবি।
কত, কত স্মৃতিতে হারালে!
ভেবেছিস, আর দেখা হবে না?
ঠিকই দেখা হবে—
একবার, অথবা বহুবার;
কয়েক যুগ পরে হলেও,
নয়তো শেষ বিদায়ের আগে।
ও,
একবার বিদায় নিতেই হবে
এই পুরুষ-ভাবা প্রেমিকের কাছে।
বদলে যাওয়া শহরটা,
কোনো এক রাস্তায়,
নয়তো শপিংমলে,
নয়তো রেস্তোরাঁয়,
নয়তো আড্ডাবাজি সেই ক্যাফেটেরিয়ায়—
দেখা তো হবেই।
চিনতে কষ্ট হলেও,
সময় নেবে না।
দেখা তো হবেই,
কিন্তু কথা হবে না।
চোখের ভাষায় করা হবে প্রশ্ন;
উত্তর জানার দরকার নেই।
পড়ে থাক সময়ের ধ্বংসস্তূপে।
দেখা হবে—
শুধু পুরোনো প্রেমের -
সেই ভেজা দুটি চোখে।
14.5.2026

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...........................................
একটুখানি থমকে দাঁড়িয়ে আকুল করা তৃষ্ণায়,
হাজার প্রশ্ন জমা হবে শুধু চোখের ভাষায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.