নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

জুড়ায় পরান

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭


ছবিঃ ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রক্ষ্মপুত্র নদের তীরবর্তী জয়নুল আবেদীন পার্ক এর ভেতরের পৌর মসজিদের সামনে থেকে তোলা।

শিশিরের দোলা লাগে
ভিজে ওঠে মন।
শীতের কুয়াশা দেয়
হিমেল পবন।

ছায়া ঘেরা মায়াময়
পল্লীমার কোল।
ঠিক যেন অপরূপ
মায়ের আঁচল।

সবুজের সমারোহ
পাখিদের গান।
সরিষার ক্ষেত যেন
জুড়ায় পরান।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

হাবিব বলেছেন: অসাধারণ.........++

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



আপনার কাছে এই অতি সাধারন কবিতাটি অসাধারন মনে হওয়ায় কৃতজ্ঞতা অশেষ।

অনেক অনেক ভালো থাকুন। মন্তব্যে +++

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

হাবিব বলেছেন:





শিশিরের দোলা আর শীতের পবন
আল্লার মহিমায় ভরে উঠে মন!

মায়ের আঁচলসম পল্লীমা কোল
খোদার রহম দেখে ভেঙে যায় ভুল!

সরিষার ক্ষেত আর পাখিদের গান
আল্লার দয়াতে ভরে যায় প্রাণ!


১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

নতুন নকিব বলেছেন:



দারুন প্রচেষ্টা। আপনি লিখলেই কবিতা হয়। লিখতে থাকুন। আল্লাহ পাক আপনার কল্যান করুন।

আমাদের দুআ সবসময় আপনার সাথী হবে ইনশাআল্লাহ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

বলেছেন: প্রাণ জুড়ানো মমতা ---

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ অশেষ। মুগ্ধতা অনুভব করছি আন্তরিক কমেন্ট পেয়ে।

ভালো থাকুন কবি ভাই।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবি ও কথামালা খুব সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতাসহ অনি:শেষ শুভকামনা আপনার জন্য।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কথামালা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



একরাশ মুগ্ধতা এমন হৃদয় ছোঁয়া মন্তব্যে।

ভালো থাকুন সবসময়। শুভকামনা।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। কৃতজ্ঞতা অনি:শেষ। আপনার উপস্থিতি প্রেরনা যোগায়।

অনেক ভালো থাকবেন।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর ছবি সুন্দর ছন্দ!

পার্কটির ভেতরের আরো কিছু ছবি থাকলে ভালহত।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

নতুন নকিব বলেছেন:



পার্কটির ভেতরের আরও কিছু ছবি নিয়ে একটি পোস্ট দিব ভাবছি। আপনার আন্তরিক মন্তব্য পেয়ে অভিভূত।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.