নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররা সব কোথায় গেল

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩১

ব্লগাররা সব কোথায় গেল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ব্লগাররা সব কোথায় গেল, ব্লগটা কেন শূণ্য?
কে বলেছে এমন কথা, ব্লগ লেখায় নাই পূণ্য?

ব্লগাররা সব কোথায় গেল, ব্লগটা রেখে খালি?
শূন্য কেন সামুর বাগান, কোথায় গেল মালি?

টুইটার ঝড়ে উড়ে গেছে, পাতা-পাতা শব্দ?
ইনস্টা রিলের ঝলকানিতে, ব্লগারগণ স্তব্দ?

ফেবুর মায়ায় নিভূ নিভূ, জ্বলছে সামুর আলো?
হৃদয়ের কালি শুকিয়ে গেছে, তাই বিষন্ন কালো?

কে বলেছে, 'এখানে আর কেউ পড়ে না'?
কে বলেছে, 'সামু নিরব, কেউ পোস্ট করে না'?

প্রিয়রা সব কোথায় গেল, হারিয়ে গেল আলো!
ধুলোমলিন ঝাপসা স্মৃতি, আর লাগে না ভালো।

আসুন সবাই, সামুর বাগান আবার উঠুক জমে,
মান অভিমান ভুলে আবার মিলনমেলা হোক ক্রমে।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৫৯

আলামিন১০৪ বলেছেন: মানুষের হাতে সময় কম, ফেবু চালায়েই বুল পায় না।
তবে আমার মনে হয় সামুব্লগে কমেন্ট অপশন ফেসবুকের আদলে করলে আরো বেশী ব্লগার আকৃষ্ট হবে

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৩

নতুন নকিব বলেছেন:



আপনার কথায় যুক্তি আছে তবে আমার মনে হয়, ফেবুর লোকজন কিছুটা আলাদা। সত্যিকারের ব্লগার ফেবু টুইটারে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে মনে হয় না। আর সকলেরই নিজ নিজ ব্যস্ততা বেড়েছে, এটা হয়তো মূল কারণ। তারপরও আমার ধারণা, ব্লগারগণ সামুতে অবশ্যই ফিরে আসবেন।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আছিরে ভাই আছি!

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৫

নতুন নকিব বলেছেন:



ব্লগটা ফাঁকা ফাঁকা দেখলে মন আনচান করে ওঠে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



দয়া করে আগে নীজের দিকে তাকিয়ে দেখুন।
নীজ পোস্টে জমে থাকা পাঠক মন্তব্যের জবাব
না দিয়ে নতুন পোস্ট দিয়ে ব্লগার কোথায় গেল
বলে হায় হায় করছেন । একারণেই ব্লগার
হারিয়ে যাওয়ার উপক্রম হয় ।

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



দয়ার বিষয় নয়, কমেন্টের উত্তর দেওয়াকে আমি দায়িত্ব মনে করি। এটা সাধারণ সৌজন্যবোধেরও বিষয়। নানাবিধ ব্যস্ততার মাঝেও এই যে ব্লগে একটু আধটু আসতে চেষ্টা করি, ঢু মেরে যেতে ভুলে যাই না, যখনই সময় পাই একটু হলেও ঘুরে যাই, এটা ব্লগের প্রতি হৃদ্যতার কারণেই।

সকলের মন্তব্যই আমার কাছে মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের মন্তব্যের উত্তর অবশ্যই দেওয়ার ইচ্ছে আছে। হয়তো কিছুটা সময় লাগবে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হৃদয়ের কালি শুকিয়ে গেছে, তাই বিষন্ন কালো?

...............................................................................
দেশের রাজনৈতিক অবস্হা আর ট্রাম্পের পাগলামী
মানুষ হয়েছে অস্হির !
সুস্হ সুন্দর দিন গুলোর জন্য সবাই অপেক্ষামান !

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৩

নতুন নকিব বলেছেন:



কথা ঠিক আছে, দেশের অবস্থা যেমন অস্থির, আন্তর্জাতিক অবস্থা তারচেয়েও জটিল। সেজন্যই হয়তো ব্লগাররা ব্লগ ছেড়ে চিন্তা ভাবনায় ডুবে আছেন!

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০০

আহমেদ রুহুল আমিন বলেছেন: তবুও বলি- ‘সামু’ই হলো রুচিশীলদের একমাত্র বিচরণ ক্ষেত্র ...। এখানে কেউ মন্তব্য করুক আর নাই করুক অন্ততঃপক্ষ্যে পড়ুয়া বা জ্ঞানপিাসু যারা তালা চোখ বুলায় যা লেখার ভিউ দেখে উপলব্ধি করা যায় ।

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৭

নতুন নকিব বলেছেন:



খুবই মূল্যবান মতামত দিয়েছেন। সহমত পোষণ করছি।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: আমিও আছি ।

১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৯

নতুন নকিব বলেছেন:



আপনি তো সময়ের সেরা ব্লগার। আপনি থাকবেন না, সেটা কি হয়?

৭| ১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২৫

বাকপ্রবাস বলেছেন: তা ধিনাক ধিন তাকতাক ধিন
কাজকর্ম ছেড়ে সবাই ব্লগে সময় দিন B-)

১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



কাজকর্ম ঠিক রেখেই ব্লগে সময় দিন। ধন্যবাদ।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছি তো আছি
থাকবো, যাইবো না

১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪২

নতুন নকিব বলেছেন:



আমি জানি, আপনি আছেন এবং থাকবেন।

আমরা সবাই যদি আন্তরিক হই ব্লগটা আবারও প্রানবন্ত হবে ইনশাআল্লাহ।

শুভকামনাসহ।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৯

কিরকুট বলেছেন: শীত কালীন নিদ্রায় আছি । |-) |-)

১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯

নতুন নকিব বলেছেন:



শীত আপাততঃ কমেছে কিছুটা। এখন জেগে উঠতে পারেন। :)

১০| ১৪ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর সাথে দিনের পর দিন অন্যায় করার কারণে ব্লগাররা সব দূরে চলে গেছে।

১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৬

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজী নিজেকে এবং আপনাকে ছাড়া বাদবাকি সকল ব্লগারদের অপমান অপদস্থ করেন। প্রশ্নফাঁস জেনারেশন, ডোডো, পিগমি, লিলিপুটিয়ান, বেদুইন ইত্যাদি বাজে বিশেষনে তুচ্ছতাচ্ছিল্য করেন। সকলের পোস্টকে পাইকারিভাবে গার্বেজ আখ্যায়িত করেন। এমনকি তিনি ব্লগ মডারেটর প্যানেলকে পর্যন্ত আক্রমণ করতে ছাড়েন না। এককথায়, ব্লগে তিনি অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছেন। তার বিষয়ে ব্লগ মডারেটরের সিদ্ধান্ত যথার্থ।

সুতরাং, উদোর পিন্ডি বুড়োর ঘাড়ে চাপিয়ে লাভ নেই। আপনার ওস্তাদজীকে বরং মডারেশন প্যানেলের কাছে ক্ষমা চাইতে বলতে পারেন এবং এইসব বাজে মন্তব্য তিনি আর করবেন না বলে মুচলেকা দেওয়ার পরামর্শ দিতে পারেন। এগুলো যদি তিনি করেন তারপরে দেখতে পারেন, মডারেশন প্যানেল সদয় হয়ে তার বিষয়টি পুনর্বিবেচনা করেন কি না।

ধন্যবাদ।

১১| ১৪ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৩

নজসু বলেছেন:



ঠান্ডায় জমে গেছে। :D

১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

নতুন নকিব বলেছেন:



কিছুটা হয়তো। কিন্তু এখন তো শীত কমেছে।

১২| ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৫

বাজ ৩ বলেছেন: ঠান্ডায় জমে যাওয়ার পাশাপাশি তাল মাতাল হয়ে গেছে,দেশ ও জাতীর অস্থিরতার কারনে।এজন্য ব্লগে সময় বের করতে পারছেনা কেউ।

১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

নতুন নকিব বলেছেন:



আসলে মানুষ কষ্টে আছে। কেউ সুখে নেই। অনিশ্চয়তা, তীব্র মানসিক যন্ত্রণা অনেকেরই।

শুভকামনা।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০০

হুমায়রা হারুন বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।
++++

১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

নতুন নকিব বলেছেন:



কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪০

আরোগ্য বলেছেন:

না ফেবুতে না ব্লগে
আছি নিজের মাঝে,
আপনাদের ডাকে সারা দিতে
আসি বারবার ফিরে।

সেই আমার সমসাময়িক ব্লগারদের সাথে ব্লগিংটা খুব মিস করি। তবুও আছি আলহামদুলিল্লাহ।

১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

নতুন নকিব বলেছেন:



বারবার ফিরে আসেন বলেই প্রিয় এই প্লাটফর্ম এখনও সরব।
এখানে আপনার পদচারণা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।

শুভকামনা জানবেন।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, কিন্তু দ্বিতীয়বার যখন আসেন তখন আপনার মন্তব্যের উত্তরের দিকেও যদি দয়া করে একবার তাকান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.