নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার ইতিহাস

দেশের গুপন খবর

সম্পাদক

দেশের গুপন খবর › বিস্তারিত পোস্টঃ

যায় যায় দিন

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

মিলিটারিরা স্বামীকে ধরে নিয়ে গেছে চোখবেঁধে! চারসন্তান জ্যান্ত পুড়িয়ে দিয়েছে ঘরপোড়া আগুনে! দুধেরশিশু সারারাত কেঁদেছে, যখন আমার উপর চলেছে পাশবিক নির্যাতন! পরভোরে কোলের সন্তান নিয়ে ধুঁকেধুঁকে হেঁটেগেছি সীমান্তের দিকে! বাংলাদেশ! ওরাও দেয়নি প্রবেশাধিকার! শেষের মধ্যেও সব শেষ! শেষসন্তানটিও মরে গেছে! চৌদ্দআনা মৃত আমি এখনো আছি বেঁচে! আমি এক রোহিঙ্গা নারী! আমি জানি না- এই পৃথিবীর ধারণক্ষমতা, এটুকু জানি- জীবনের দায় আর যাপনজ্বালা কতোটা ভারী!

আমার নেত্রীও একজন নারী! বিশ্বশান্তির নোবেলধারী। তার কানে পৌঁছায়নি আমার প্রাণান্ত আহাজারি। বিলাসী প্রাসাদে বসে শান্তির নামে যে করে অশান্তির চাষ! চোখে যার মায়াহীন ডাইনির বাস, জগতশ্রেষ্ঠ গুণীরদল কী করে এখনো তার সিদ্ধান্তের দাস? নোবেলে লোভ নেই; আমি তো মালালা হতে চাইনি! আমাকে কেনো এই প্রহসনে জড়ালিরে ডাইনি! আজ স্বামীহারা, সন্তানহারা, সম্ভ্রমহারা, ঘরহারা, শেকড়হারা আমি! জানি- বৈশ্বিক রাজনীতি এর'চে অনেক দামী। শুধু জানি না- আমার কী অপরাধ! পাঠ্য বইয়েতো পড়েছিলাম, এক আকাশ'ই সব মানুষের ছাদ। মানুষ মাত্রই পৃথিবীর সন্তান! হে পৃথিবী! আমার জন্য বলো তোমার আজ কী অবস্থান?

সাক্ষী ঐ সীমান্তের কাঁটাতার! হায়েনাদের বীর্যে যদি গর্ভধারণ করি আরেকবার। জন্মাবে যে শিশু! আসবে যে নবাগত দু'চোখে আগুন নিয়ে এই জ্বলন্ত ভূখণ্ডে, অসীম আকাশের নিচে! তাকে আমি বিশ্বনেতা বানাবো, বলবো- ততোদিন থাকিস বেঁচে! যতদিন মানুষের বাস্তুভিটা পুড়তে থাকবে আগুনের আঁচে! কসম এই বিক্ষত যোনীর, কামড়ে খাওয়া স্তনের! ততক্ষণ আমারও আর মৃত্যু হবে না, যতক্ষণ পৃথিবী নিজে না নিবে, দায়দায়িত্ব প্রতিটি ভ্রূণের!

জাতিসংঘের জাতপিষ্ট বৈঠকে থুথু ছিটিয়ে, সেই শিশু যেদিন বলে উঠবে- পৃথিবী আমার মা, পৃথিবীই আমার বাবা। মানিনা আমি রাজনীতি ও ধর্মনীতির ভয়াল থাবা। আমি অস্বীকার করি মানচিত্র, আমি ঘৃণা করি সীমানা দেয়াল। আমি অমানুষের বীর্যে বিস্তৃত এক শুদ্ধ মানুষের খেয়াল। আমি মানুষযান এক, জলেভাসা নৌকা, আমার মায়ের নাম রোহিঙ্গা পাল! আমি পূর্ণাঙ্গ মানুষ, পৃথিবীই আমার দেশ! এতে সন্দেহের নেই লেশ! এই পৃথিবী আমার জন্যই ছিলো সৃষ্টিলগ্ন হতে দুরন্ত কাঙাল!

রোহিঙ্গা পালের আত্মকথন [] কালের লিখন
নভেম্বর-২০১৬

(প্রিয় পাঠক, আপনাকে স্পর্শ করলে লেখাটি শেয়ার করুন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.