| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি ফুল ভালোবেসে- খেয়েছি কাঁটার আঘাত! একটি ভুল ভালোবেসে- যাপিত জীবনে ঘটেছে ব্যাঘাত। একটি বৃক্ষ ভালোবেসে- পেয়েছি শ্বাসক্রিয়া! একটি অক্ষ ভালোবেসে- কৃষ্ণপক্ষে সমর্পিত হিয়া! একটি স্বপ্ন ভালোবেসে- প্রাত্যহিক অভ্যাসে নাচি! শুধু তোমাকে ভালোবেসে- আজও ভালোবাসায় বাঁচি। তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসি- গাছ-ফুল-লতা! মানুষের কথা, জীবনের ব্যথা, বাঁচার আকুলতা। তোমাকে ভালোবাসি বলেই, ভালোবাসি দেশ-কাল-ধরা! আনন্দ-বিষাদে সময়-স্বাদে ধারণ করি রোদ-বৃষ্টি-খরা। তোমাকে ভালোবাসি জেনেই, আমাকে ভালোবাসে শব্দ-ভাব-বাক্য! ক্ষণেক্ষণে কাল এসে ধরা দেয়, ভেসেওঠে কাব্যিক মতানৈক্য! যেদিন আমাকে ভালোবাসবো সকল ছেড়ে! একটি শালিক একান্তে ডাকবে, লক্ষ শালিকের ভিড়ে! দেখবে একটি হলুদ ঘুড়ি চোখের আকাশে উড়ে! কালোখামে একটি চিঠি হঠাৎ আসবে বার্তাহীন ফিরে! ভালোবাসার সমাপ্তি হবে ভালোবাসা ঘিরে! একটি কথা ধ্রুব হবে সকল কথা ছেয়ে! যেদিন আমাকে ভেবে তোমাকেই আমি ভালোবাসবো মেয়ে! সমাশ্রিত ক্ষণ [] 
©somewhere in net ltd.