নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার ইতিহাস

দেশের গুপন খবর

সম্পাদক

দেশের গুপন খবর › বিস্তারিত পোস্টঃ

রাতের চিঠি

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

প্রিয় রাত,
দেখতে দেখতেই ফুরিয়ে যায় দিনের ধারাপাত। তুমি আসো অন্ধকারের রহস্য নিয়ে চুপিচুপি নেমে। আমি তোমাকে বরণ করি- মায়াময় সরলপ্রেমে। কিনে নিই তোমাকে জাগরণের অমূল্য'দামে। দূরেবসে অনায়াসে বলে যায় যারা, কাছের কথা; তাদের কথাকল্প পাহারা দাও তুমি, আকাশে জ্বলে আলোকের নীরবতা।
প্রচ্ছন্ন অন্ধকার, ছায়াবদ্ধ রুদ্ধদ্বার, দেখা যায় না, কে যে কার! তবুও যারা রাতের প্রেমিক, পরমপ্রেম বুকে! তারাই কেবল ঘুরে বেড়ায়, আলোপ্রেমী আঁধার শোকে।
প্রিয় রাত, তুমি আমার কালযাপনের সাথী, লগ্ন'প্রাণনাথ। তোমার কাছে সমর্পিত আমার দেখার চোখ; জানি অন্ধকারে তোমার কাছে সবাই একই লোক। তবু মাটির কবির চিঠির জোরে যদি মনে লয়; অন্ধকারেও রেখো তুমি আলোর তাল ও লয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.