| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলাঞ্জনানীলা
সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো..
কিছু কিছু মানুষ থাকে , যারা নিজেদেরকে অন্তরালে রেখে তাদের ভালোটুকু ছড়িয়ে দেয় সকলের মধ্যে...প্রদীপের নীচে যেমন অন্ধকার...তারা কখনো তাদের প্রতিভাকে নিয়ে অহঙ্কার কিংবা গর্ব করেনা...এমনই একজন মানুষ আমার বন্ধু , যার বকুনী-শাসন আমাকে আনন্দ দেয়...যার অভিমানে দগ্ধ হই প্রতিনিয়ত...যার আদরে বয়ে যাই নদীর জলের মতো...জ্বলজ্বলে ধ্রুবতারা হয়ে আমাকে পথ দেখায়...শুধুই কি আমাকে ? আরোও অনেককে...
যার কাছে জীবন-যুদ্ধটাই তার বিশাল শক্তি...অন্যায়ের কাছে কোনোদিন যে মাথা নত করেনি...প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে যে নিঃশ্বাস নিচ্ছে , সেই মানুষটির আজ জন্মদিন...এই পৃথিবীতে অনেক অনেক মানুষের ভীড়ে যে আমার শ্বাসের শব্দটুকুতেই বুঝে নিতে পারে আমার অনুভূতি...সে ঊর্মী...আমার বান্ধবী...আমার ধ্রুবতারা...ভালোবাসা...
অনেক অনেক মানুষ চাইনা জীবনে...শুধু আমার ঊর্মী থাকলেই হবে...আমি খুব স্বার্থপর , আর ভালোবাসা পেলে তো কথাই নেই...এই ফেসবুকে তো অনেকের সাথে পরিচয় হয়েছে , বন্ধুত্ত্ব...কিন্তু ঊর্মী আমার সকল ভালো-মন্দ নিয়ে তারপর মন্দটাকে সরিয়ে দিয়ে এমন একটি অবস্থানে দাঁড় করিয়েছে , যেখানে এসে আমি শান্তি পাচ্ছি...স্বস্তির মধ্যে শ্বাস নিচ্ছি...
শুভ জন্মদিন আমার মহারানী ঊর্মী...তোকে দেবো আর কিছুই নেই আমার...অনেক ভালো চাই তোর...তোর হাসি চাই...সত্যিকারের হাসি...
আমি এবং তুই……নীলাঞ্জনা নীলা
হাতটি তুই বাড়িয়ে দে
এই যে আমি
আরেকটুখানি সামনে এগো
আমি-ই তোর পাগলামী ।
চোখটি মেলে দেখনা চেয়ে
স্বপ্নগুলো নাচছে কেমন
একটু শুধু হেসেই দেখ
দীর্ঘশ্বাস নিচ্ছে মরণ ।
গলা ছেড়ে সুরটি ধর
দাদরা কিংবা কাহারবা
তালের সাথে লয়টি মেলা
নিজেকেই দে বাহবা ।
একলা যে তুই একলা আমি
দু'জনে মিলি একপথে
আমার মাঝে নিজেকে খোঁজ
আমায় খুঁজি তোর মাঝে ।
হ্যামিল্টন , কানাডা http://www.youtube.com/watch?v=6yeY5jid3NQ|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
নীলাঞ্জনানীলা বলেছেন: প্রতিটি মানুষেরই একটি ধ্রুবতারা থাকে---ও আমার সেই ধ্রুবতারা---আমার বান্ধবী----
অসংখ্য ধন্যবাদ আপনাকে সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত ![]()
২|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৭
জেমস বন্ড বলেছেন:
হেফি বাড্ডে
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ জেমস বন্ড
৩|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভকামনায়
দিন বয়ে যায়
নব বারতায়
আজিকায়
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
নীলাঞ্জনানীলা বলেছেন: বাহ---অসংখ্য ধন্যবাদ পরিবেশ বন্ধু----
৪|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ কামনা
শুভদিনে
যারে নিয়ে লেখা
যে যারে চিনে ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
নীলাঞ্জনানীলা বলেছেন: জানিয়ে দেবো--- ![]()
৫|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: Tar jonno shuvo jonmodin
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
নীলাঞ্জনানীলা বলেছেন: হাসিবুল ইসলাম বাপ্পী পাঠিয়ে দিলাম আপনার শুভকামনা ঘাসফড়িং-এর ডানায়
৬|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
আমিনুর রহমান বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
নীলাঞ্জনানীলা বলেছেন: এত্তো কিছু !!! তবে ফুলগুলো দারুণ---এধরণের ফুলেই ওকে মানায়----গোলাপে নয়---আর চকোলেটগুলো তো ইসস---হাম-হুম করে খেতে ইচ্ছে করছে-----অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমিনুর রহমান--- ![]()
৭|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৮
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শুভ কামনা
শুভদিনে মহারানী ঊর্মিকে
আমার জন্মদিনও আগামীকাল ২৬শে ডিসেম্বর ।
মহারানী ঊর্মির সাথে সাথে আমার জন্মদিনও পালন করতে ইচ্ছা হচ্ছে ।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
নীলাঞ্জনানীলা বলেছেন: ওহ হো---Belated Happy Birthday সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত
মহারানী সেদিন খুব ব্যস্ত ছিলো তার দায়িত্ত্ব নিয়ে----ও একজন সেবিকা এই কানাডায়---তাই ২৬ তারিখে পালিত হলো ওর জন্মদিন---
৮|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: চুব জন্মদিন
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
নীলাঞ্জনানীলা বলেছেন: মাইরের উপ্রে ঔষধ নাই ঠিক ঠিক---তয় একখান কথা আগে কইয়া লই এই যে বানান (চুব) ভুল করসেন ইচ্ছা কইরা হইলে তো ওই ঔষধ আপনের খাওন দরকার---- ![]()
৯|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৯
ত্ানজীর বলেছেন: শুভ জন্মদিন---------
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
নীলাঞ্জনানীলা বলেছেন: ধন্যবাদ আপনাকে তানজীর ![]()
১০|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৭
শূন্য পথিক বলেছেন: শুভ জন্মদিন ঊর্মী!
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
নীলাঞ্জনানীলা বলেছেন: শূণ্য পথিক পাঠিয়ে দিলাম আপনার শুভবার্তা---- ![]()
১১|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২০
মাক্স বলেছেন: শুভ জন্মদিন![]()
![]()
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
নীলাঞ্জনানীলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাক্স ![]()
১২|
২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪২
তিতাস একটি নদীর নাম বলেছেন: শুভ জন্মদিন আপনার বন্ধুকে
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
নীলাঞ্জনানীলা বলেছেন: ভালো থাকুন , সুস্থ থাকুন----আপনার শুভকামনা জানিয়ে দিলাম বন্ধুকে---ওর পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে তিতাস একটি নদীর নাম ![]()
১৩|
২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭
তিতাস একটি নদীর নাম বলেছেন: আপনার বন্ধুর জন্য শুভকামনা
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
নীলাঞ্জনানীলা বলেছেন: ![]()
১৪|
২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: ঊর্মিকে জন্মদিনের বাসি শুভেচ্ছা রইল
পোষ্টে +++ আর ভিডিওটা ভালো হয়েছে ।
ভালো থাকবেন
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
নীলাঞ্জনানীলা বলেছেন: শুভেচ্ছা কখনো বাসি হয়না---জানিয়ে দিলাম---
এই ভিডিওটা অনেক যত্ন নিয়ে করেছি আর বান্ধবীকে চমক দিলাম এই গানটিকেই সিডিতে নিয়ে---এসব কখনো করিনি---মানে ভিসিডি সম্পাদনা কখনো করিনি----
অসংখ্য ধন্যবাদ আপনাকে অপূর্ন---ভালো থাকুন আপনিও ![]()
১৫|
০১ লা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
অন্তরন্তর বলেছেন:
শুভ জন্মদিন ঊর্মি।
জন্মদিনের খুব সুন্দর একটা পোস্ট দিয়েছেন।
শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
নীলাঞ্জনানীলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ----পৌঁছে দিলাম আপনার শুভ বারতা অন্তরন্তর ![]()
১৬|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২
হিমাংশু বলেছেন: ঊর্মিকে জন্মদিনের শুভেচ্ছা, দেরিতে..।
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
নীলাঞ্জনানীলা বলেছেন: দেরীতে হয়েছে তো তাতে কি ? শুভেচ্ছা তো থেকেই গেলো হিমাংশু----ধন্যবাদ আপনাকে ![]()
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: এতো সুন্দর মেয়েটি কে ? মেয়েটি যেমন সুন্দর তেমন হয়েছে আপনার মমতা মাখা লেখা ।