| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
: আপনার বউ আছে তো? আর আপনার সন্তান কয়জন?সন্তান বলতে বাচ্চা কাচ্চা আছে?
: আসলে আন্টি ...আমি ........
: সমস্যা নাই,চিৎকার চেঁচামেচি না করলেই হয় ,
: আসলে আন্টি আমি বিয়ে করি নাই...
: তো ? ফোন দিয়েছেন কেন?
: আমি ব্যাচেলর থাকতে চাচ্ছি ।।
: কি পেয়েছেন আপনারা? আপনাদের জন্য কি আমরা বাড়ি ভাড়া দিতে পারব না?
: জী আন্টি আমি কি কোন দোষ করেছি
: আপনি আমাকে আগে বলেন নাই কেন আপনি যে ব্যাচেলর??
: আমিতো আগেই বলতে চেয়েছিলাম।।কিন্তু আপনি তো......
: আপনারা ব্যাচেলর রা এমনই ।রাত ১০ টা বাজে আপনাদের সময় জ্ঞান নাই ,আপনি অপরিচিত এক ভদ্র মহিলার কাছে ফোন দিয়েছেন......।।
: আমি জানতাম না আপনি মহিলা নাকি পুরুষ ।।পোস্টারে নাম্বার টা পেয়েছি তাই ফোন দিয়েছি ।![]()
![]()
: ও নাম্বার পেয়েছেন তাই কোনও কিছুর তোয়াক্কা না করেই ফোন দিলেন? আদব কায়াদা কিছুই শিখেন নি?
: আসলে আন্টি আমি জানতাম না ,মহিলাদের সাথে কথা বলার আগে বউ আছে কিনা?বাচ্চা কাচ্চা কয়টা আছে বলতে হয়।
ফোন কেটে দিলাম । এ মহিলা কে ফোন দেওয়ার আগে আরেক বাসার টয়লেট দেখে আগে থেকেই মাথা গরম হয়ে ছিল।তার উপর এ মহিলার এসব কথা শুনে আজকের মত বাসা খোঁজা বন্ধ করলাম।
রাত সাড়ে ১০ টা বৃষ্টি স্নাত রাতে একা একা রাস্তায় হাঁটছি ।অসংখ্য প্রশ্ন মাথায় কিলবিল করছে ,কি অপরাধ আমাদের? একটা ভাল বাসায় থাকতে হলে বিয়ে করতে হবে অথবা অনেক টাকা দিয়ে বাসা ভাড়া নিতে হবে ।কিন্তু কোনোটাই আমার দ্বারা সম্ভব না ।
মুগদা থেকে সূত্রাপুর বাস নাই ,রিক্সা ভাড়া চায় ৮০ টাকা …কি আর করা হাঁটা দিলাম যাত্রাবাড়ীর বৃষ্টির কাদা । মঝে মাঝে বলি, কেও যদি জাহান্নাম দেখতে চায় সে যেন বৃষ্টির দিনে যাত্রাবাড়ী ভ্রমণ করে
।এক কথায় অসহ্য ... কিন্তু উপায় নাই...
রাত সোয়া ১১ টায় বাসায় পোছুলাম ।।খুব ক্লান্ত লাগছিল ...একটু গা এলিয়ে দিতেই বুজলাম মধ্যপ্রাচ্যে হুংকার দিচ্ছে । এতক্ষণ যে খিদার চাপ ছিল তাই আবার দিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে ।।আর পারলাম না ক্ষুদার জ্বালায় উঠে দাঁড়ালাম ভাত খাওয়ার জন্য ।
কিন্তু বিধি বাম পাসের একজন বলল আজ নাকি বুয়া ভাত কম রান্না করেছে তাই এখন রান্না করে খেতে হবে ...।।
রাতের ১২ টা বাজে এ কথা শুনার পর মনে হল দুনিয়াই বেঁচে থাকতে ইচ্ছে হল না।।
আবার শুয়ে পড়লাম ।মনে হল এটাই সম্ভবত জীবন ।।
বিঃদ্রঃ যারা বাড়িওয়ালা বাড়ি ভাড়া না দিতে না পারলেও মেহেরবানি করে ভাল আচরণ করবেন ।
২|
২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:৩২
মুর্দা ফকির বলেছেন: আমাদের ও বোধোগম্য নয়। ব্যাচেলর ভাড়া দিলে বাড়ি ওয়ালাদের লাভ ই বেশি ।ভাড়া বেশি পায় ,নীচ তলা বা সবচেয়ে খারাপ রুম গুলা ব্যাচেলর দের দেয়। তারপর ও ভাড়া দিতে চায় না।।
৩|
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৮
আর.হক বলেছেন: সামনের বার ভাড়া নিতে না গিয়ে বলবেন .... খালাম্মা আমি ব্যাচেলর আপনার মাইয়া থাকলে বিয়া দেন.. তাইলে আর ব্যাচলর থাকমু না
৪|
২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
দুঃখ বিলাসি বলেছেন: বাড়িওয়ালদের ধরে পিটানো দরকার
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা পড়ে আপনার জন্য খারাপ লাগছে!
বাড়িওয়ালারা কেন যে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে চায়না, সেটা আমার বোধগম্য নয়!!