নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্তির খোঁজে ক্লান্ত আমি মানুষ হবার নেশায়...

ক্লান্ত ভবঘুরে

শান্তির খোঁজে ক্লান্ত আমি মানুষ হবার নেশায়...

ক্লান্ত ভবঘুরে › বিস্তারিত পোস্টঃ

দুফোটা জল

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

ক্লান্ত পথিকের বুকফাটা তৃষ্ণার অবশেষে,

মেঘেদের গুমর ভাঙা স্বস্তির পলকা নিঃশ্বাস।

যেন চোখের কোণ বেয়ে দুফোটা অশ্রুকণা

বেদনার বদলে ভরাল পথিকের তৃষ্ণার্ত হৃদয়।



খরতপ্ত আকাশে নিস্ফল তাকিয়ে থাকা চোখ,

খরদাহের বিষে দগ্ধ ফুটপাত, অস্থির পথিক।

একফালি দমকা বাতাস, দুফোটা জলের বর্ষণ;

শান্ত হয়ে এল সব, শিহরণে নত কৃতজ্ঞ এ প্রাণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.