| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের এই মর্মান্তিক দুর্ঘটনার পর দেখলাম টিভি, ফেসবুক পেইজ, ব্লগ সহ আরও অন্যান্য জায়গায় উদ্ধার কাজে প্রয়োজনীয় বিভিন্ন ইকুইপমেন্ট, অক্সিজেন সিলিন্ডার, ঔষধ সহ আরও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের জন্য সাহায্য চাওয়া হচ্ছে। ভালো কথা, মানুষ মানুষকে সাহায্য করবে এবং করছেও তারাই। এখন প্রশ্ন হল আমাদের সরকার কি করছে??
এখন সবচেয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট এর মধ্যে অক্সিজেন সিলিন্ডার-এর কথা বার বার উঠছে। সাধারন মানুষ তো সবই দিল। দিতে দিতে দেশ সাফ করে দিল। এখন অক্সিজেন সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। সরকার ইচ্ছা করলে দুর্ঘটনার পর কয়েক ঘণ্টার মধ্যেই ইমারজেন্সিতে এইসব ছোটখাটো যন্ত্রপাতি, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদি নিয়ে আসতে পারত।
আর যত যাই বলেন, আজ স্বীকার করতেই হবে "এই সরকার নিজেদের লোক বাঁচাতেই বেস্ত, সাধারণ মানুষদের নয় !!" কোটি কোটি টাকা খরচ করে তারা মানুষ মারার যন্ত্র কিনতে পারে। কিন্তু সামান্য কিছু টাকা খরচ করে তারা মানুষ বাঁচানোর যন্ত্র কিনতে পারে না। আহ... আর আমরাই তাদের গুণ-গান গাই!! আমরা অমানুষরা তাদের ভোট দিয়ে নির্বাচিত করি!! লজ্জা করা উচিৎ আমাদের।
জনগণ আজ ভুলে গিয়েছে "তারা আমাদের টাকায় পালিত আমাদের দাস"। আমরা অমানুষরা, ছোটলোকরা উল্টো তাদের দাস হয়ে আছি। আর কত প্রাণ দিতে হবে স্বাধীনতার জন্য?? আর কত কাল অপেক্ষা করতে হবে জনগণের ক্ষমতার জন্য??
©somewhere in net ltd.