| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমদের দেশের সরকার সবসময়ই খুবই গরীব।
সত্যিই খুব গরীব। কতটা গরীব তা দুই
ভাবে ব্যাখ্যা করা যায়।
একঃ আমাদের দেশের সরকারের একশ টর্চলাইট
কেনার সামর্থ্য নেই।
অক্সিজেন সিলিন্ডার কেনার সামর্থ্য নেই।
কয়েকশ প্যাকেট বিস্কিট কেনার সামর্থ্য
নেই।
স্যালাইন কেনার সামর্থ্য নেই।
কয়েকশ মানুষের ঔষধ কেনার সামর্থ্য নেই।
একশ ছোট কাটিং টুলস কেনার সামর্থ্য নেই।
দুইঃ আমাদের দেশের সরকার খুব গরীব তাই
মাত্র কয়েকশ টাকা দিয়ে অস্ত্র কেনে।
মাত্র কয়েকটা মিগ 29 বিমান কিনে।
মাত্র চার হাজার কোটি টাকার দূর্নীতি হয়।
মন্ত্রী পরিবারের সদস্যদের মাত্র
কয়েকটা করে পাজেরো, ফেরারি, অডি,
বিএমডব্লু, মার্সিডিজ থাকে।
মন্ত্রীর পিএস এর ঢাকায় মাত্র
কয়েকটা বাড়ি ও ব্যাংকে মাত্র কয়েক
কোটি টাকা থাকে।
মন্ত্রীর পিএস এর খালাত ভাইয়ের শালার
মেয়ে টাকার অভাবে চিকিৎসার জন্য
আমেরিকা না গিয়ে ইন্ডিয়া যায়।
বুঝতেই পারছেন আমাদের দেশের সরকার কত
গরীব।
বিঃদ্রঃ সকল আমলের সরকারের জন্যই
প্রযোজ্য।
©somewhere in net ltd.