| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোক প্রশাসনের অর্থ,সংজ্ঞা, প্রকৃতি, পরিধি সম্পর্কে বিভিন্ন লেখকের আলোচনায় এ কথা সুস্পষ্ট হয়ে উঠেছে যে,বিষয়টির বিষয়বস্তু বলতে কেবল ব্যবস্থাপনাগত কার্যাদিকেই বুঝান হয়।প্রশাসনের ব্যবস্থাপনা মতবাদ প্রকৃত পক্ষে তত্তাবধান মূলক তৎপরতা।ব্যবস্থাপনা মতবাদকে বড়জোর প্রশাসনের হাতিয়ার বলা যেতে পারে কিন্তু এ সকল কার্যই লোক প্রশাসনের একমাত্র বিষয়বস্তু হতে পারে না বা এগুলো লোক প্রশাসনের বিষয়বস্তুর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশও নয়।যে সকল প্রধান ও গুরুত্বপূর্ণ কার্যাদি সমপন্ন করার জন্য সরকার গঠন করা হয়েছে। যেমন: প্রতিরক্ষা বিধান, আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ,যোগাযোগ ব্যবস্থা চালু রাখা,জনস্বাস্থ্য সংরক্ষণ, জনশিক্ষার প্রসারণ, কৃষিশিল্পের উন্নতি সাধন ইত্যাদি সকল কার্য ক্রমই হচ্ছেলোক প্রশাসনের প্রধান আরাধ্য বিষয়।এ সকল ক্ষেত্রের জন্য নীতি ও কর্মসূচী নির্ধারণ ও কার্যসূচি প্রণয়ণ গতপ্রশ্নাদি ও কর্মচারি নিয়োগ, সমন্বয় সাধন ও বাজেট তৈরীর কাজের মতই লোক প্রশাসনের আওতাভূক্ত।
লোকপ্রশাসন বিভাগের ছেলেমেয়েদের চাহিদা বর্তমানে অনেক। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ বিভাগের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি চাকরির সুযোগ পান। বিসিএসে যতগুলো ক্যাডার রয়েছে এর মধ্যে প্রশাসন, পুলিশ, সিভিল সার্ভিস ক্যাডারে চাকরি পান এ বিভাগের ছাত্রছাত্রীরা। এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন, প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিভাগে তাঁরা অগ্রাধিকার পেয়ে থাকেন। ব্যাংক, বিমা, বিভিন্ন এনজিওতে এ বিভাগের ছেলেমেয়েরা ভালো বেতনে কাজ করছেন। অনেকে আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় চাকরি করছেন। দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ বিভিন্ন দেশে এ বিভাগের ডিগ্রিধারীরা এখন ভালো বেতনে কাজ করার সুযোগ পাচ্ছেন।
কৃতজ্ঞতায়ঃ Public Administrative Higher Studies
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬
স্যামতত্ত্ব- সিয়ামুজ্জামান মাহিন (স্যাম) বলেছেন: