| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি এন পি ‘র রাজনৈতিক ভাবে মৃত্যু ঘটবে শাহাবাগের আন্দলনের সাথে আকাত্ততা প্রকাশ না করলে। আজ পর্যন্ত এখনও তারা জামাতকে রক্ষা করার জন্য নানা ভাবে ইনিয়ে বিনিয়ে আবল তাবল বকে যাচ্ছেন। উনারা কি বলবেন জাতিকে তা ভেবে পাচ্ছেন না। শাহাবাগের তারুণ্য যেখানে বিখ্যভে ফেটে পড়েছে যুদ্ধাপরাধিদের বিচােরর জন্য, সেখানে বি এন পি ‘র চীফ হুইপ বলছেন শাহাবাগের আন্দলন নাকি বন্ধ করতে হবে।
জামাতের রাজনীতি বন্ধের উদ্যোগ নিতে হবে দল মত সবাইকে নিয়ে। আওয়ামীলীগকে উদ্দগ নিতে হবে আগে। কারন তারা ক্ষমতায়। আর এই উদ্যোগে বি এন পি এগিয়ে না এলে তাদের রাজনীতিতে পরাজয় বরন করতে হবে। মনে রাখতে হবে এ লড়াই কোন দল বা গোসটির লড়াই নয় ... এ লড়াই বাংলার আপামর জনগনের। তাই আমরা আহবান জানাব রাজনীতির মূল ধারায় এসে রাজনীতি করতে। নইলে ইতিহাসের আস্তাকুরে পড়ে থাকতে হবে।
শিবিরের সাহস দিন দিন বেড়েই চলেছে। আগামীকাল তারা হরতাল ডেকেছে। আমরা কাল সবাই অফিস করব। কাল সবাইকে রাস্তায় নামতে হবে। রাজপথেই শিবিরকে মকাবেলা করতে হবে। আমরা যার যার অবস্থানে থেকে কাল মকাবিলা করবো । এরই মধ্যে বাস-মালিক সমিতি আহুত হরতাল্ কে প্রত্যাখ্যান করেছেন। আমারা তাদের সংগ্রামী অভিবাদন জানাই। চাপিয়ে দেওয়া কোন কিছু আর দেশবাসী গ্রহন করবেন না। শাহাবাগের আন্দলন থেকে আমাদের শিখখা নিতে হবে। এগিয়ে যেতে হবে আমাদের অনেক সতর্কতার সাথে। জয় আমাদের হবেই। আমারা ঘরে ফিরব না। শাহাবাগ ছাড়বনা। এ লড়াইয়ে জিততে হবে।
জয় বাংলা।
©somewhere in net ltd.