নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদদেলাচন

আমি এক নগন্য বাংগালী। চেতনায় ৭১। ভালবাসি পড়তে আর হাবিজাবি লিখতে ... আর ভালবাসি বিন্দাস ঘুরে বেড়াতে ...

পদদেলাচন › বিস্তারিত পোস্টঃ

MISSION POSSIBLE:

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩



আমরা কঠিন এক সময় পার করছি (We are passing critical juncture) । সংঘাত এড়াতে সব দল গুলকে নিয়ে বসতে হবে। তবে জামাত কে নিয়ে নয়। জামাত অলরেডি এদেশে রাজনীতি করার অধীকার হারিয়েছে তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডে। সরকারকে এ বিষয়ে প্র-একটিভলি এগিয়ে আসতে হবে। আর এজন্য সরকারের এখন অনেক গুলো কাজ রয়েছে। নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করে তুলতে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এবং বিরধীদলকেও কনভিন্স করতে হবে। ওদিকে ওয়ার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা গুলোন সঠিক ভাবে পরিচালনা করার জন্য সরকারের বিরাট এক ভুমিকা তো রয়েছেই।



তাই সব মিলিয়ে এখন সরকারকে দ্রুত এবং সময়োচিতও পদক্ষেপ নেয়া খুবই জরুরী। খুব সাবধানে এগুতে হবে আমাদের। আর সেজন্য বিরধী দলগুলোকে নিয়ে constructive dialogue এ বসতে হবে। আলোচনা ছাড়া বর্তমান সঙ্কট থেকে উত্তরনের পথ খোলা নেই। এক মাত্র constructive dialogue ই পারে আলোর মুখ দেখাতে। তাই দেরী নয়, আমরা আশা করবো অতি দ্রুত সরকার আলোচনার উদ্যোগ নেবেন। আর বিরধী দলকেও দেশের এই চরম সঙ্কটের কথা চিন্তা করে তারা অহেতুক বৈরিতা নয়, মানুষের মঙ্গলের কথা চিন্তা করে হরতালের মতন ধ্বংসাত্মক কর্মসূচী পরিহার করে সরকারের সাথে আলচনায় বসবেন এবং দেশের বর্তমান সংকট নিরসনে তাদের আন্তরিক ভুমিকা রাখবেন।



হাসিনা এবং খালেদা জিয়া এই দুই সন্মানীয় নেতার প্রতি অনুরোধঃ আপনারা নিজেরা আগে সহনশীল হউন। আপনাদের ডাউনগ্রেডের লিডারদের নিয়ে আমরা কোনও সমস্যা দেখছিনা। আপনারা আপনাদের আন্তরিকতার বহিপ্রকাশ ঘটান, দেখবেন সমস্যার ৮০ ভাগ সমাধান হয়ে গেছে বাকী ২০ ভাগ আপনাদের ডাউনগ্রেডের লিডারদের ছেড়ে দিন। এই আশা জাগানিয়া স্বপ্ন জাতি আজ দেখতে চায়। সামান্য এই স্বপ্নকে আপনারা দুই নেত্রী কি সত্যি হতে দিতে পারেন না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.