| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আক্ষেপ
ভোরের আলোয় রোদ ঝলমল
নব অরুণ হাসে ,
সবখানে তো সব ঠিকই আছে
মা নেই কেবলই পাশে।
সাদা বকের ডানায় আভা
ঘাসের ডগায় শিশির
দুঃখ যত কষ্ট যত
নয়তো কিছু হাসির।
ঝরা শিউলি প্রবোধ দেয়
ওরে অবুঝ খোকা
মা নেই তো কি হয়েছে
আমরা তো আছি বোকা ।
আবেগ
খোকা ভাবে মা কোথায় আজ !
কোথায় হারালো ?
ভাবতে ভাবতে দুচোখে তার
জল গড়ালো।
মা তুমি ফিরে এসো
আরো একটিবার
তোমার কোলে মাথা রেখে
ইচ্ছে ঘুমাবার।
স্মরণ
একলা থাকি যখন আমি
বসে আপন মনে
তোমার কথাই কেন জানি
শুধুই পড়ে মনে।
কত তুমি, দুষ্টু বলে দিতে
আমায় বকা
পরক্ষণেই ডাকতে আবার
"কোথায় রে তুই খোকা!"
চাওয়া
তোমার খোকা তোমারই আছে
শুধু তুমি নেই।
তোমার খোকার একটাই অভাব
চায় তোমাকেই।
চাঁদের আলোয় ফুলের গন্ধে
মন আকুল হয়।
এ পৃথিবীতে কোন কিছুই
মায়ের বিকল্প নয়।
আকুতি
মা মাগো..ও মা
এসো না'গো ফিরে
আসতেই হবে না এলে..
ফিরবোই না আর ঘরে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৫
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোথায় গেলে পাবো তোমার আঁচল ঘেরা ছাঁয়া,
কোথায় পাবো তোমার মতো নিঃস্বার্থ সেই মায়া?