| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুক্ষ শহর স্বার্থবাদী মানুষ
আত্মসন্তুষ্টি ভোগী !
টাকার গরমে প্রত্যেকটি প্রাণ
একেকটি মানসিক রোগী।
পথে যেতে যেতে থমকে দাঁড়ায়
একটি অনাথ বালক ,
অবাক চোখে তাকিয়ে রয়
দৃষ্টি অপলক ।
একমুঠো খাবার একটু পানি
জোটেনিকো তার এবেলা ,
মনুষ্য অরণ্যে পেয়ে চলেছে সে
নিদারুণ অবহেলা।
সারি সারি রাজকীয় খাবার
মুখরোচক নানান পদ।
চোখের দৃষ্টির তৃপ্তিই কেবল
অসহায়ের সুখ সম্পদ।
কলের জল সঙ্গী যে তার
ডাস্টবিন খাবার টেবিল ।
কুড়িয়ে খেয়ে তৃপ্তির হাসি
হাসে সে অনাবিল ।
পোশাকটি তাহার শতছিন্ন
ছিন্ন তাহার হৃদয় ।
এত বড় এই পৃথিবীতে
কেউ তার আপন নয়!
বিপুলা পৃথিবীতে কত মানুষের
কত হাজার শূন্যতা ।
মনে ব্যথা লাগে বুকে কষ্ট জাগে
কাঁদায় নীরবতা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
©somewhere in net ltd.