| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৷
একটা ছোটো ঠাঁই চেয়েছি
ঠাঁই চেয়ে কি দোষ করেছি?
এক মুঠো ভাত চেয়েছি
ভাত চেয়ে কি দোষ করেছি?
একটা শ্রমিকের কাজ চেয়েছি
কাজ চেয়ে কি দোষ করেছি?
একটু নিরাপত্তা চেয়েছি
সেইখানেও কি দোষ করেছি?
দোষ করেছি দোষ করেছি
ভোট দিয়েছি পাপ করেছি?
এখন সত্য বলছি যখন
দালালের খাতায় নাম তুলেছি।
সব দোষ যখন আমরাই করেছি
কী দুঃসাহস দাবি জানাচ্ছি!
চুপ করে সব সয়ে গেলে,
তখন বুঝি খুব ভালো হই?
অন্ধ হয়ে পথে হাঁটলে,
তখন বুঝি আর দোষী নই?
না, আর মাথা নিচু করে নয়,
ভাঙছি এবার মনের ভয়
বাঁচবো এবার বাঁচার মতো
নিজ অধিকার করবো আদায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ২৩ আগস্ট ২০২৬
©somewhere in net ltd.